Friday, March 20, 2026
HomeScrollভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর বড় সাফল্য, নদিয়ায় গ্রেফতার সোনা পাচারকারী
Nadia

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর বড় সাফল্য, নদিয়ায় গ্রেফতার সোনা পাচারকারী

সীমান্তে সোনা পাচার রুখল বিএসএফ, সোনা-সহ গ্রেফতার এক ভারতীয় পাচারকারী

নদিয়া: ভারত–বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh) ফের সোনা পাচারের চেষ্টা নস্যাৎ করল বিএসএফের (BSF) ৩২ নম্বর ব্যাটালিয়ন। ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) ভীমপুর থানার মলুয়াপাড়া এলাকায় (District news)।

বিএসএফ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে টহলদারি চালানোর সময় জওয়ানরা প্রায় ২ কেজি ৩০০ গ্রাম ওজনের সোনার বাটসহ এক ভারতীয় পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করে।

আরও পড়ুন: এবছর শান্তিপুরে রাস উৎসবের মণ্ডপসজ্জায় অভিনব চমক,খুঁটি পুজোয় উপস্থিত বিশিষ্ট জনেরা

সূত্রের দাবি, বাংলাদেশের পাচারকারীরা কাঁটাতার পেরিয়ে সোনা ভারতে পাঠানোর চেষ্টা করছিল। সেই সময় সতর্ক বিএসএফ জওয়ানরা অভিযান চালালে ভারতীয় পাচারকারী ধরা পড়ে, তবে বাংলাদেশি পাচারকারীরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

বিএসএফ সূত্রে আরও জানা গেছে, উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকার কাছাকাছি। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুরো পাচারচক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor