Sunday, August 16, 2026
HomeScrollফের লজ্জার হার! কাদের পারফরম্যান্সে অসন্তুষ্ট শুভমন? দেখুন
Shubman Gill

ফের লজ্জার হার! কাদের পারফরম্যান্সে অসন্তুষ্ট শুভমন? দেখুন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ হেরে বিরাট, রোহিতকে নিয়ে বড় মন্তব্য গিলের

ওয়েব ডেস্ক: ঘরের মাঠে আরও একটা সিরিজে হারতে হল ভারতকে। এগিয়ে থেকেও পর পর একজোড়া ম্যাচে নিউজিল্যান্ডের (IND vs NZ) কাছে হারল মেন ইন ব্লু। একরাশ হতাশা নিয়েই ২০২৬ শুরু করল টিম ইন্ডিয়া (India Cricket Team)। এর জেরে হয়তো ফের একবার আতসকাঁচের নিচে রাখা হবে গৌতম গম্ভীরের কোচিং এবং শুভমন গিলের (Shubman Gill) নেতৃত্বকে।

যদিও ম্যাচের পর এবং সাংবাদিক বৈঠকে দলের একাধিক দুর্বলতা নিয়ে খোলাখুলি কথা বলেছেন অধিনায়ক গিল। রবিবার খেলা শেষ হওয়ার পর শুভমন বলেন, “প্রথম ম্যাচের পর আমরা ভালো খেলিনি। এই পারফরম্যান্স সত্যিই হতাশাজনক। আমাদের অনেক জায়গায় উন্নতি করতে হবে।”

আরও পড়ুন: ফের রেকর্ডবুকে কোহলি! দল হারলেও বড় নজির গড়লেন বিরাট

তবে ব্যর্থতার মাঝেও কিছু ইতিবাচক দিকের কথা তুলে ধরেছেন অধিনায়ক। বিরাট কোহলির (Virat Kohli) প্রশংসা করে শুভমন বলেন, “বিরাটের এরকম ব্যাটিং আমাদের প্রাপ্তি। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে ও। এই সিরিযেও দারুণ খেলেছে। আমি চাই আগামী দিনেও বিরাট আমাদের জন্য এভাবেই খেলুক।” এছাড়াও অলরাউন্ডার হিসেবে হর্ষিত রানার (Harshit Rana) উঠে আসাকেও সিরিজের বড় প্রাপ্তি হিসেবে দেখছেন শুভমন।

তবে জাদেজা (Ravindra Jadeja) এবং রোহিতকে (Rohit Sharma) নিয়ে উদ্বেগ ও অসন্তুষ্টির একটা ক্ষীণ ইঙ্গিত মিলল গিলের কথায়। জাদেজা প্রসঙ্গে তিনি বলেন, “ওর থেকে যেরকম পারফরম্যান্স প্রত্যাশা করি, সেটা এই সিরিজে পাইনি।” রোহিতকে নিয়ে তিনি বলেন, “ও শুরুটা ভালই করছে, কিন্তু বড় ইনিংসে পরিণত করতে পারছে না।” তবে এটা নিয়ে যে শিবিরে বিশেষ চিন্তা নেই সেটাও বক্তব্যের মধ্যেই স্পষ্ট করে দিলেন শুভমন।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k