Wednesday, April 8, 2026
HomeScrollইজরায়েলি হানায় ধ্বংসস্তূপ গাজা, নিহত ২০০!

ইজরায়েলি হানায় ধ্বংসস্তূপ গাজা, নিহত ২০০!

ওয়েব ডেস্ক: ইজরায়েলের (Israel) হানায় গাজায় (Gaza) নিহত অন্তত ২০০ প্যালেস্তিনীয়, আহত হয়েছেন অসংখ্য। গত ২৪ ঘণ্টায় তীব্র বিমান ও সেনা হানায় গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণার পরে এটাই তীব্রতম ইজরায়েলি হামলা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) চান, গাজা থেকে চলে যাক সমস্ত প্যালেস্তিনীয়রা। কিন্তু প্যালেস্তিনীয়রা সে প্রস্তাব খারিজ করেছে। গাজা স্ট্রিপ থেকে তাদের তাড়িয়ে দিতেই কি ইজরায়েলের এই ভয়ঙ্কর হামলা, উঠছে প্রশ্ন।

তবে মঙ্গলবার সাতসকালেই ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতর থেকে ঘোষণা করা হয়েছিল, গাজা স্ট্রিপে হামাস (Hamas) গোষ্ঠীকে দমনে আরও কড়া হতে চলেছে ইজরায়েল। গাজা উপত্যকায় হামাস সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আইডিএফকে (IDF) নির্দেশ দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) এবং প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ।

আরও পড়ুন: ‘বাড়ি’ ফিরতে পেরে ট্রাম্প-মাস্ককে ধন্যবাদ জানাচ্ছেন সুনীতারা

এই বিবৃতিতে বলা হল, হামাস বারবার ইজরায়েলি বন্দিদের মুক্তি দিতে অস্বীকার করেছে। সেই সঙ্গে আমেরিকার প্রেসিডেন্সিয়াল দূত স্টিভ উইটকফ এবং মধ্যস্থতাকারীদের সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সেই কারণেই প্যালেস্তিনীয় রাজনৈতিক-সামরিক গোষ্ঠীর উপর আক্রমণ আরও জোরালো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই মুহূর্তে, গাজা উপত্যকা জুড়ে হামাস সংগঠনের লক্ষ্যবস্তুতে আক্রমণ করছে আইডিএফ যাতে রাজনৈতিক স্তরে নির্ধারিত যুদ্ধের লক্ষ্য অর্জন করা যায়। সেই লক্ষ্যের মধ্যে রয়েছে ইজরায়েলের সমস্ত বন্দিদের মুক্তি, জীবিত এবং মৃত।

প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হল, ইজরায়েল এবার থেকে হামাসের উপর আরও ব্যাপক সামরিক শক্তি নিয়ে আঘাত হানবে। নতুন করে আক্রমণের পরিকল্পনা ছকে নিয়েছিল ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী। গত সপ্তাহান্তে তা অনুমোদন করে নেতানিয়াহুর সরকারের রাজনৈতিক মাথারা।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto