Saturday, May 23, 2026
HomeScroll'ভোলে বাবা পার করেগা'-র সম্প্রচার নিয়ে বড় সিদ্ধান্ত
Rahul Arunoday Banerjee

‘ভোলে বাবা পার করেগা’-র সম্প্রচার নিয়ে বড় সিদ্ধান্ত

সপ্তাহ পার হলেও অভিনেতার মৃত্যু ঘিরে এখনও রয়েছে নানা ধোঁয়াশা

কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) আকস্মিক মৃত্যুতে এখনও শোকস্তব্ধ সকলে। শোকের ছায়া বাংলা বিনোদন জগতে। এই ধারাবাহিকের আউটডোর শ্যুটিং করতে গিয়েই তালসারিতে গিয়েছিলেন, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee)। ‘ম্যাজিক মোমেন্টস’-এর প্রযোজনায় এই ধারাবাহিক চলছিল। ইতিমধ্যেই টলিপাড়ায় বন্ধ হয়েছে শুটিং।রাহুলের মর্মান্তিক মৃত্যুতে বড় সিদ্ধান্ত! আজ থেকে বন্ধ হচ্ছে ‘ভোলে বাবা পার করেগা’র (Bhole Baba Paar Karega) সম্প্রচার।

সপ্তাহ পার হলেও অভিনেতার মৃত্যু ঘিরে এখনও রয়েছে নানা ধোঁয়াশা। ঘটনার পর থেকেই ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র ভবিষ্যৎ নিয়েও বার বার উঠেছে প্রশ্ন। এই সিরিয়ালের শুটিংয়ে গিয়েই জলে ডুবে মৃত্য়ু হয় রাহুলের। কানাঘুষোয় শোনা যাচ্ছিল, রাহুল চলে যাওয়ার পরেও, এই ধারাবাহিক চালিয়ে নিয়ে যাওয়া হবে। আগের গল্প বদলে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। দিন দু’য়েক সেই গল্প দেখিয়েই শেষমেশ বন্ধ হচ্ছে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালটি। সূত্রের খবর, মঙ্গলবারই সংশ্লিষ্ট ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচারিত হবে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর নতুন গল্প নিয়ে শুরু হয়েছিল সিরিয়ালটি। কিন্তু বিষয়টিকে দর্শকরা ভালভাবে গ্রহণ করেননি। তাই চ্যানেল কর্তৃপক্ষ সিরিয়ালটি শেষপর্যন্ত বন্ধ করারই সিদ্ধান্ত নিয়েছেন। সময়ের আগেই থেমে গেল জনপ্রিয় ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র পথচলা। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর এই ধারাবাহিক আর এগোবে না, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গল্প বদলের জল্পনা একেবারেই ভুয়ো। একটি সূত্র বলছে, রাহুলের মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনার পরে, এই ধারাবাহিককে নতুন গল্পের হাত ধরে আর চালিয়ে যেতে রাজি নয় ওই চ্যানেল। সেই কারণেই এই ধারাবাহিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:কর্মবিরতি উঠল টলিপাড়ায় ,আগামীকাল থেকে ফের শ্যুটিং

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d