Wednesday, April 8, 2026
HomeBig newsনতুন অধ্যায়, রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, কোয়েল...
Rajya Sabha

নতুন অধ্যায়, রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, কোয়েল সহ আরও ২

শপথবাক্য পাঠের পরেই রাজ্যসভার কাজ শুরু করলেন পাঁচ সাংসদ

ওয়েবডেস্ক-  বাংলায় ভোটের (West Bengal Assembly 2026)  আগে নতুন অধ্যায়। রাজ্যসভার (Rajya Sabha) সাংসদ (MP)  হিসেবে সোমবার শপথ গ্রহণ করলেন পাঁচ জন সাংসদ। এর মধ্যে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা রাজীব কুমার (Former police officer Rajiv Kumar) , আইনজীবী মেনকা গুরুস্বামী (Lawyer Meneka Guruswamy) , অভিনেত্রী কোয়েল মল্লিক (Actress Koel Mallick) , সঙ্গীত শিল্পী তথা প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ও বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha) । রাজনীতিতে রাজ্যসভার সাংসদ হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন রাহুল সিনহা। এদিন বাংলায় শপথ নিলেন রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক, ও রাহুল সিনহা। তাদের শপথ বাক্য পাঠ করান দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্য সভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন।

পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ু, ওড়িশা, মহারাষ্ট্রের মোট ১৯ জন সাংসদ সোমবার শপথগ্রহণ করেন। পশ্চিমবঙ্গ থেকে পাঁচজন, তামিলনাড়ু থেকে ৬ জন, ওড়িশা থেকে তিনজন ও মহারাষ্ট্র থেকে পাঁচজন সাংসদ শপথ নিয়েছেন। বাংলায় পাঁচজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। এদিন তাঁরা শপথবাক্য পাঠ করেররাজ্যসভার কাজ শুরু করলেন তাঁরা।

রাজীব কুমার : বাংলাতেই শপথ নিলেন রাজীব কুমার। ১৯৮৯ সালে উত্তরপ্রদেশ ক্যাডার থেকে আইপিএস হিসবে যোগ দিলেও, কর্মজীবনের বেশিরভাগ সময় কেটেছে বাংলায়। ২০১৬ সালের নির্বাচনের আগে কলকাতা পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছিলেন, নির্বাচনের সময় তাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। নির্বাচনের পর তিনি নিজের পদে ফিরে আসেন, ২০১৯ সাল পর্যন্ত কমিশনারের দায়িত্ব সামলান। এছাড়া ২০১৯ সালের ডিসেম্বরে রাজ্যের এডিজি (সিআইডি) পদে থাকাকালীনই রাজীবকে তথ্যপ্রযুক্তি দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০২৩ সালের ডিসেম্বরে রাজ্য পুলিশের ডিজির দায়িত্ব নেন। ২০২৪ এর লোকসভা ভোট ঘোষণার পরে রাজীবকে ডিজির দায়িত্ব ফিরিয়ে দিয়েছিল নবান্ন। কিন্তু ভোট মিটতেই তাকে ফিরিয়ে দেয় নবান্ন। ২০২৫ সালের জুন মাসে তাঁকে তথ্যটপ্রযুক্তি দফতরের অতিরিক্ত সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এর পর তিনি ছিলেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি। ২০২৬ এর ৩১ জানুয়ারি দীর্ঘ পুলিশ কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন রাজীব।

আরও পড়ুন –  ভোটার তালিকা ‘ফ্রিজ’ করার দিনেই ধোঁয়াশা, নাম বাদ পড়লে ভোট দেবেন কীভাবে?

কোয়েল মল্লিক- আজ থেকে অফিসিয়ালি রাজনীতির নয়া ইনিংস শুরু করলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। রাজ্যসভায় শপথবাক্য পাঠ করেন তিনি। গত ২৭ ফেব্রুয়ারি তৃণমূল তাকে প্রার্থী ঘোষণা করে, ৫ মার্চ মনোনয়ন জমা দেন আর ৯ মার্চ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পান।

সাংবাদিকদের অভিনেত্রী জানান, জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। এই দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানুষের সেবা করার সুযোগ পাওয়া তাঁর কাছে গর্বের বিষয়। সকলের কাছে তিনি আশীর্বাদ কামনা করেন, যাতে দেশের ও মানুষের কাজে নিজেকে নিয়োজিত করতে পারেন।

মেনকা গুরুস্বামী: সুপ্রিম কোর্টের একজন প্রভাবশালী আইনজীবী, তিনিই queer কমিউনিটির প্রথম সাংসদ। অক্সফোর্ড ও হার্ভার্ড থেকে পড়াশোনা করেছেন।

বাবুল সুপ্রিয়- ২০১৪ সালে বিজেপি হাত ধরে রাজনীতিতে প্রবেশ করলেন বাবুল সুপ্রিয়। আসানসোল থেকে সাংসদ হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হন তিনি। ২০২১ সালের পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বাবুল। বালিগঞ্জ থেকে জিতে বিধায়ক হন, রাজ্য মন্ত্রিসভায় জায়গা পান। আজ দ্বিতীয়বার রাজ্যসভায় বাংলাতেই শপথ নিলেন বাবুল।

রাহুল সিনহা- বঙ্গ বিজেপির প্রাক্তন এই সভাপতির পরে জাতীয় সম্পাদকও হয়েছিলেন। টানা ৯ বার হারের পর গত কয়েক বছর সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি। পরে বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের দৌলতে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলেন রাহুল। বঙ্গ বিজেপি এবার তাকে রাজ্যসভায় পাঠিয়েছে।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto