Wednesday, March 18, 2026
Homeআগামী সপ্তাহেই ঢুকছে বর্ষা! আবহাওয়ার বিরাট আপডেট জেনে নিন

আগামী সপ্তাহেই ঢুকছে বর্ষা! আবহাওয়ার বিরাট আপডেট জেনে নিন

ওয়েব ডেস্ক: উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এলেও গরমের হাত থেকে রেহাই মিলছে না কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। শুক্রবার রাতে সামান্য বৃষ্টিতে (Rain) কিছুটা স্বস্তি মিললেও, শনিবার থেকে ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এর ফলে ভ্যাপসা গরমে আরও অস্বস্তি বাড়বে।

দক্ষিণে বর্ষায় বিলম্ব, বাড়বে গরম!

হাওয়া অফিসের মতে, দক্ষিণবঙ্গে এখনই বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। পশ্চিম ভারতের গরম এবং শুষ্ক লু-র সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের সংঘাতে এক ধরনের অস্থির আবহাওয়ার সৃষ্টি হয়েছে। এর ফলে আগামী কয়েক দিনে পশ্চিমের শুষ্ক হাওয়ার প্রভাব থাকবে প্রবল, যার ফলে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলবে না। আগামী বুধ বা বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের মতে, ১২ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা খুবই কম।

আরও পড়ুন: মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার গুণধর বাবা, চাঞ্চল্য বীরভূমে

কলকাতায় বৃষ্টির পূর্বাভাস

শুক্রবার রাতের বৃষ্টির জেরে শনিবার সকালে শহরের তাপমাত্রা কিছুটা কমে গেলেও সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। রবিবার ও সোমবার শহরে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, এবং পারদ চড়বে। মঙ্গলবার থেকে কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, সেটি সাময়িক। এর ফলে গরম থেকে মুক্তির আশা আপাতত নেই।

উত্তরেও কমবে বৃষ্টি

উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে। আজ থেকে বৃষ্টি কিছুটা কমলেও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাগুলিতে সারা সপ্তাহ ধরেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। রবিবার থেকে উত্তরবঙ্গে কোনও বিশেষ আবহাওয়ার সতর্কতা জারি হয়নি।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor