Wednesday, June 17, 2026
HomeScrollহরমুজ থেকে ভারতে আসছে তেলবাহী জাহাজ, কীভাবে? শুনলেই গায়ে কাঁটা দেবে
Strait of Hormuz

হরমুজ থেকে ভারতে আসছে তেলবাহী জাহাজ, কীভাবে? শুনলেই গায়ে কাঁটা দেবে

‘অপারেশন সংকল্প’-র আওতায় উপসাগরীয় অঞ্চলে নজরদারি বাড়িয়েছে ভারতীয় নৌবাহিনী

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের (Middle East War) সরাসরি প্রভাব পড়ছে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে। বিশেষত হরমুজ প্রণালীকে (Strait of Hormuz) কেন্দ্র করে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা বাড়ছে। বিশ্বের মোট তেল পরিবহণের প্রায় ২০–২৫ শতাংশ এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে হয়। ভারতের ক্ষেত্রে নির্ভরতা আরও বেশি—দেশের প্রায় ৮০ শতাংশ জ্বালানি আমদানিই এই পথের উপর নির্ভরশীল।

এই পরিস্থিতিতে সতর্ক অবস্থান নিয়েছে ভারত সরকার। ভারতীয় নৌবাহিনী (Indian Navy) ‘অপারেশন সংকল্প’-র আওতায় উপসাগরীয় অঞ্চলে নজরদারি বাড়িয়েছে। এরই অংশ হিসেবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ‘আইএনএস সুরত’-কে গাল্ফ অফ ওমানে মোতায়েন করা হয়েছে। এই যুদ্ধজাহাজে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, টর্পেডোসহ উন্নত অস্ত্র ব্যবস্থা রয়েছে, যা সমুদ্রে বহুমুখী অভিযান পরিচালনায় সক্ষম।

আরও পড়ুন: অপ্রতিরোধ্য ‘ড্যান্সিং মিসাইল’ ছাড়ল ইরান! ব্যর্থ আমেরিকা-ইজরায়েলের সব রক্ষাকবচ! এবার কী হবে?

সরকারি সূত্র অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালীর পশ্চিম প্রান্তে ভারতমুখী ২২টি জাহাজ আটকে পড়েছে। এই জাহাজগুলিতে মোট ৬১১ জন নাবিক রয়েছেন। পাশাপাশি প্রণালীর পূর্ব দিকে আরও চারটি জাহাজ অপেক্ষয় রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এদিকে, জলদস্যু দমনে ভারতীয় নৌবাহিনীর অভিযানও অব্যাহত রয়েছে। এই অঞ্চলে তিনটি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই সমুদ্রপথ সুয়েজ খাল ও লোহিত সাগরের সঙ্গে সংযুক্ত, যা ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট হিসেবে বিবেচিত।

উত্তেজনার মধ্যেও কিছু স্বস্তির খবর মিলেছে। ‘শিবালিক’ নামের একটি এলপিজি বহনকারী জাহাজ ৪০,০০০ মেট্রিক টন গ্যাস নিয়ে গুজরাতের মুন্দ্রা বন্দরে পৌঁছেছে। এছাড়া ‘জগ লাডকি’ নামের একটি জাহাজ ৮১,০০০ টন অপরিশোধিত তেল নিয়ে ভারতের পথে রয়েছে। অন্যদিকে ‘নন্দা দেবী’ জাহাজ ৪৬,০০০ মেট্রিক টন এলপিজি নিয়ে ভাদিনার বন্দরে নিরাপদে পৌঁছেছে। তবে সামগ্রিক পরিস্থিতি এখনও অনিশ্চিত।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO