Monday, June 29, 2026
HomeScrollনীতীশ কুমারের শপথে কারা কারা এলেন?
Nitish Kumar

নীতীশ কুমারের শপথে কারা কারা এলেন?

নীতীশ ছাড়া শপথ নিয়েছেন ২৫ জন বিধায়ক!

ওয়েব ডেস্ক : ফের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। এ নিয়ে মোট দশমবারের জন্য বিহারের (Bihar) শীর্ষ পদে বসলেন তিনি। বৃহস্পতিবার সকাল ১১.৩০ নাগাদ গান্ধী ময়দানে মুখ্যমমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এদিন তাঁকে মু্খ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। এদিন নীতীশ ছাড়া শপথ নিয়েছেন ২৫ জন বিধায়ক।

এদিন বিহারের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, এলজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান, হিন্দুস্তানি আওয়াম মোর্চার নেতা জিতনরাম মাঝি। এছাড়া এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, নিত্যানন্দ রায়, গিরিরাজ সিং, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, গুজরাতের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল। সঙ্গে উপস্থিত ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও।

আরও খবর : নীতীশ কুমারের শপথ, দেখুন Live

উল্লেখ্য, বুধবার ১৮ নভেম্বর বিহার বিধানসভার সেন্ট্রাল হলে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে নীতীশ কুমারকে (Nitish Kumar) এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছিল। এর পর রাজভবনে গিয়ে পদত্যাগ পত্র জমা দেন, সরকার গঠনের দাবি জানান।

বিহার বিধানসভা নির্বাচনে বিরাট জয় পেয়ছে এনডিএ (NDA)। ২০২ আসনে জিতেছে এনডিএ। বিজেপি ৮৯টি আসন জিতেছে। নীতীশ কুমারের জেডিইউ ৮৫টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি (আর)২৯টি আসনে লড়াই করে ১৯টি আসনে জয়লাভ করে। পাশাপাশি হিন্দুস্তানি আওয়াম মোর্চা পাঁচটি আসন এবং জাতীয় লোক মোর্চা চারটি আসন জিতেছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO