HomeScrollপুতিনের ১৫০ বছর বাঁচার স্বপ্ন! দীর্ঘায়ু রহস্য খুঁজতে বাঁদরের রক্ত নিয়ে গবেষণায়...
Vladimir Putin

পুতিনের ১৫০ বছর বাঁচার স্বপ্ন! দীর্ঘায়ু রহস্য খুঁজতে বাঁদরের রক্ত নিয়ে গবেষণায় রাশিয়া

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখতে বিশেষ গবেষণায় নেমেছেন রুশ বিজ্ঞানীরা। দীর্ঘদিন বেঁচে থাকা বিভিন্ন প্রজাতির বাঁদরের রক্তের নমুনা সংগ্রহ করে তৈরি করা হচ্ছে বিশেষ ব্যাঙ্ক।

ওয়েব ডেস্ক : বার্ধক্যের প্রক্রিয়া কীভাবে কাজ করে, তা বুঝতে বানরের রক্ত নিয়ে গবেষণার উদ্যোগ নিয়েছে রাশিয়ার (Russia) কুরচাটভ ইনস্টিটিউট। পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মিখাইল কোভালচুকের নেতৃত্বাধীন এই প্রতিষ্ঠান পেত্রোভস্কি রাশিয়ান রিসার্চ সেন্টার অব সার্জারির সঙ্গে যৌথভাবে কাজ করছে। গবেষণার জন্য দীর্ঘায়ু বাঁদরদের রক্তের নমুনা সংরক্ষণ করা হবে। সার্জারি কেন্দ্রের প্রধান কনস্ট্যান্টিন কোটেনকো জানিয়েছেন, বার্ধক্যের বিভিন্ন পর্যায় সম্পর্কে ধারণা পেতেই এই নমুনাগুলি বিশ্লেষণ করা হবে। এমন কাণ্ডের নেপথ্যে আসলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্তত ১৫০ বাঁচার তীব্র বাসনা। এমনটাই দাবি, ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের। বুধবার প্রকাশিত হয়েছে ডেইলি মেইলের একটি চাঞ্চল্যকর প্রতিবেদন।

কোভালচুকের বক্তব্য, বানরদের নিয়ে এই গবেষণা মানুষের আয়ু বাড়ানোর জন্য একটি নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা তৈরির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। কুরচাটভ ইনস্টিটিউটে ২২টি প্রজাতির ৭ হাজারেরও বেশি বাঁদর রয়েছে। বিজ্ঞানীরা মূলত ১৮ থেকে ৩০ বছর বয়সি বাঁদরদের শারীরিক অবস্থা পরীক্ষা করছেন। তাদের রক্তনালি, মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গের গঠন ও কার্যকারিতা খতিয়ে দেখা হচ্ছে। জৈব-রাসায়নিক পরীক্ষা থেকে শুরু করে মস্তিষ্কের স্ক্যান এবং রক্তনালির পরীক্ষা—বিভিন্ন পদ্ধতিতে চলছে এই পর্যবেক্ষণ।

আরও খবর :  জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে সরব এনভিডিয়ার কর্মীরা!

দীর্ঘায়ু নিয়ে পুতিনের আগ্রহের প্রসঙ্গও নতুন নয়। ২০২৫ সালে চিন সফরের সময় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর একটি কথোপকথন হট মাইকে ধরা পড়েছিল। সেখানে ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা এবং অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে আয়ু বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করতে শোনা যায় পুতিনকে। রুশ প্রেসিডেন্টের মেয়ে মারিয়া ভোরন্তসোভাও বার্ধক্য প্রতিরোধী ওষুধ তৈরির পরিকল্পনা নিয়ে রাশিয়ার সরকারি টেলিভিশনে কথা বলেছেন। মৃত্যুভয়কে দীর্ঘায়ু গবেষণার অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেছিলেন তিনি।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News