ওয়েব ডেস্ক : বিয়ের খবরের পর এবার চর্চায় অনিরুদ্ধ রবিচন্দর (Anirudh Ravichander) ও কাব্য মারানের (Kavya Maran) সম্পত্তি, শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত জীবন। বিনোদন জগতের পরিচিত মুখ অনিরুদ্ধ। অন্যদিকে ব্যবসায়ী পরিবারের সদস্য কাব্যা সামলাচ্ছেন গুরুত্বপূর্ণ কর্পোরেট দায়িত্ব। পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের (SRH) সহ-কর্ণধার হিসেবে তিনি গোটা দেশে পরিচিত। । দু’জনের সম্পত্তির অঙ্ক নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুয়ায়ী, অনিরুদ্ধের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা।
২০১২ সালে ‘ওয়াই দিস কোলাভেরি ডি’ গানটি তাঁকে রাতারাতি পরিচিতি এনে দেয় অনিরুদ্ধকে। এরপর তামিল ছবির পাশাপাশি তেলুগু ও হিন্দি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। একাধিক জনপ্রিয় ছবির গান ও আবহসঙ্গীত তৈরি করে নিজের জায়গা শক্ত করেছেন। সূত্রের খবর, একটি ছবির সঙ্গীত পরিচালনার জন্য তাঁর পারিশ্রমিক প্রায় ৮ থেকে ১০ কোটি টাকা। বড় বাজেটের কিছু ছবিতে সেই অঙ্ক আরও বাড়তে পারে। চলচ্চিত্রের কাজের পাশাপাশি সরাসরি অনুষ্ঠান থেকেও আয় করেন এই সঙ্গীত পরিচালক।
আরও খবর : ৫২ বছরেও হৃতিকের স্টাইলের জাদু! কালো পোশাকে ছবি পোস্ট করতেই ভাইরাল
অন্যদিকে কাব্য মারানের সম্পত্তি নিয়ে অবশ্য নির্দিষ্ট কোনও সরকারি হিসাব নেই। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৪০০ থেকে ৫০০ কোটি টাকার মধ্যে হতে পারে। পাশাপাশি আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পড়াশোনার ক্ষেত্রে অনিরুদ্ধের ঝোঁক ছিল বাণিজ্য ও সঙ্গীত—দুই দিকেই। তিনি চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে বাণিজ্যে স্নাতক হন। পাশাপাশি লন্ডনের ট্রিনিটি কলেজ অব মিউজিকে পিয়ানোর প্রশিক্ষণ নিয়েছেন। সাউন্ড ইঞ্জিনিয়ারিং নিয়েও পড়াশোনা করেছেন তিনি।







