HomeScrollজাপানে ইতিহাস গড়লেন লক্ষ্য সেন! ঘরের ছেলেকে হারিয়ে জিতলেন কুমামোতো মাস্টার্সের খেতাব
Lakshya Sen

জাপানে ইতিহাস গড়লেন লক্ষ্য সেন! ঘরের ছেলেকে হারিয়ে জিতলেন কুমামোতো মাস্টার্সের খেতাব

ফাইনালে জাপানের কোকি ওয়াতানাবেকে হারালেন ভারতীয় শাটলার। প্রথম গেমে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন, টানা দ্বিতীয় আন্তর্জাতিক খেতাব লক্ষ্যর।

ওয়েব ডেস্ক : জাপানের মাটিতে ইতিহাস গড়লেন ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন (Lakshya Sen)। কুমামোতো মাস্টার্স জাপান ওপেনের পুরুষদের সিঙ্গলস বিভাগে চ্যাম্পিয়ন হলেন তিনি। রবিবার ফাইনালে জাপানের ঘরের ছেলে কোকি ওয়াতানাবেকে ১৩-২১, ২১-১৮, ২১-১৪ ব্যবধানে হারিয়ে খেতাব জিতে নিলেন ভারতীয় শাটলার। এই জয়ের সঙ্গে প্রতিযোগিতার সুপার ৫০০ পর্যায়ে প্রথম ভারতীয় হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়লেন লক্ষ্য।

ফাইনালের শুরুটা অবশ্য একেবারেই ভালো হয়নি লক্ষ্যর। জাপানের দর্শকদের সমর্থনকে কাজে লাগিয়ে প্রথম গেমে দাপট দেখান ওয়াতানাবে। শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় ভারতীয় প্রতিপক্ষকে চাপে রাখেন তিনি। শেষ পর্যন্ত ২১-১৩ ব্যবধানে প্রথম গেম জিতে এগিয়ে যান জাপানি শাটলার। তবে সেখান থেকে ম্যাচে ফেরার লড়াই শুরু করেন লক্ষ্য।

দ্বিতীয় গেমে নিজের খেলায় গতি ও নিয়ন্ত্রণ বাড়ান ভারতীয় ব্যাডমিন্টন তারকা। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে ঠান্ডা মাথায় খেলে ওয়াতানাবের সঙ্গে ব্যবধান কমিয়ে আনেন তিনি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২১-১৮ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে ম্যাচে সমতা ফেরান লক্ষ্য। ফলে ফাইনালের ভাগ্য নির্ধারণের জন্য লড়াই গড়ায় তৃতীয় গেমে।

আরও খবর :  পাকিস্তানকে হারানোর পর সেলিব্রেশন বিতর্ক, কী বললেন বিসিসিআই সচিব?

নির্ণায়ক গেমে আর কোনও সুযোগ দেননি লক্ষ্য। র‍্যালির নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে ধীরে ধীরে প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে থাকেন তিনি। শেষ পর্যন্ত ২১-১৪ ব্যবধানে তৃতীয় গেম জিতে খেতাব নিশ্চিত করেন ভারতীয় শাটলার। এক ঘণ্টা চার মিনিটের লড়াই শেষে জাপানের মাটিতে স্মরণীয় জয় তুলে নেন তিনি।

এই সাফল্যের ফলে মরশুমের শেষ পর্বে লক্ষ্যর আত্মবিশ্বাসও অনেকটাই বাড়ল। জাপান মাস্টার্সের খেতাব জয়ের সুবাদে তাঁর ঝুলিতে যোগ হয়েছে ৯২০০ র‍্যাঙ্কিং পয়েন্ট। এর আগে জার্মানিতে হাইলো ওপেনেও চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। অর্থাৎ পরপর দু’টি প্রতিযোগিতায় খেতাব জিতে দুরন্ত ছন্দে রয়েছেন ভারতের এই শাটলার।

[youtube-feed feed=1]
Read More

Latest News