HomeScrollদুর্গাপুরে ছটঘাটে চাঁদা নিয়ে সংঘর্ষ, দোকানে ভাঙচুরের অভিযোগ! গ্রেফতার ৩
Durgapur

দুর্গাপুরে ছটঘাটে চাঁদা নিয়ে সংঘর্ষ, দোকানে ভাঙচুরের অভিযোগ! গ্রেফতার ৩

প্রতি ডালায় ৫০০ টাকা চাঁদা দাবি, ৩০০ টাকা দিতে চাওয়ায় বচসা থেকে হাতাহাতি, আহত ছটপুজো কমিটির সদস্য

ওয়েব ডেস্ক : ছটপুজোর (Chhath Puja) ঘাটে চাঁদার টাকা নিয়ে বচসাকে কেন্দ্র করে উত্তপ্ত দুর্গাপুর (Durgapur)। লিঙ্ক পার্কের ছটঘাটে কুপন বিলিকে ঘিরে সংঘর্ষ এবং দোকানে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিন স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, ছটপুজোর কুপন বিলির সময় প্রতি ডালায় ৫০০ টাকা করে চাঁদা চাওয়া হয়েছিল। সেই টাকা দিতে গিয়ে মণীশ মোদি ৩০০ টাকা দিতে চান। অভিযোগ, তা নিয়েই ছটপুজো কমিটির সদস্যদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।

আরও খবর :  কুম্ভের আদলে সাজবে গঙ্গাসাগর মেলা! বাড়ছে মেলার আয়তন, আকাশ ও জলপথে যাতায়াতেও বিশেষ ব্যবস্থা প্রশাসনের

অভিযোগ, এরপর মণীশ মোদি ও তাঁর ভাইদের মারধর করা হয়। পাল্টা একটি দোকানে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে। সংঘর্ষে ছটপুজো কমিটির এক সদস্য আহত হন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ।

এই ঘটনায় তিন স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। চাঁদার টাকা নিয়ে শুরু হওয়া বচসা কীভাবে সংঘর্ষের রূপ নিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

[youtube-feed feed=1]
Read More

Latest News