HomeScroll২০-৩০ নভেম্বরের মধ্যে সংসদের বিশেষ অধিবেশন? দিল্লিতে প্রস্তুত থাকার নির্দেশ সুদীপ-কাকলিদেরও!
NCPI

২০-৩০ নভেম্বরের মধ্যে সংসদের বিশেষ অধিবেশন? দিল্লিতে প্রস্তুত থাকার নির্দেশ সুদীপ-কাকলিদেরও!

নয়াদিল্লি: সংসদের বিশেষ অধিবেশন ঘিরে তৎপরতা শুরু। সরকারি ভাবে এখনও অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, আগামী ২০ থেকে ৩০ নভেম্বরের মধ্যে যে কোনও দিন সংসদের বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্রীয় সরকার। সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই বিজেপি-সহ এনডিএ-র সাংসদদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের দাবি, যে কোনও সময় দিল্লিতে পৌঁছনোর জন্য তৈরি থাকতে বলা হয়েছে সাংসদদের। পশ্চিমবঙ্গের বিজেপি এবং এনসিপিআই সাংসদদের ক্ষেত্রেও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা ও দিল্লি ছাড়া অন্য কোনও রাজ্য কিংবা বিদেশে সফরে যেতে নিষেধ করা হয়েছে তাঁদের। প্রয়োজন পড়লেই যাতে দ্রুত দিল্লিতে হাজির হতে পারেন, সেই কারণেই এই সতর্কবার্তা বলে জানা যাচ্ছে।

কী কারণে এই বিশেষ অধিবেশন? সূত্রের খবর, মহিলা সংরক্ষণ বিল এবং আসন পুনর্বিন্যাস সংক্রান্ত ডিলিমিটেশন বিল ফের সংসদে পেশ করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। এই দুই সংবিধান সংশোধনী বিল পাশ করানোর চেষ্টা হতে পারে বিশেষ অধিবেশনে।

এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এনসিপিআই। সূত্রের দাবি, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস ছেড়ে আলাদা দল গড়েছেন লোকসভার ২০ জন সাংসদ। তাঁদের মধ্যে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ এবং জুন মালিয়ার মতো পরিচিত মুখ। নতুন দল এনসিপিআই হিসেবে সংসদে স্বীকৃতির দাবিও জানিয়েছেন তাঁরা।

সূত্রের দাবি, আসন্ন অধিবেশনে ভোটাভুটির ক্ষেত্রে বিজেপির পাশে থাকতে পারে এনসিপিআই। ফলে মহিলা সংরক্ষণ এবং আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিলের ভবিষ্যৎ নিয়ে সংসদে রাজনৈতিক সমীকরণ কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

[youtube-feed feed=1]
Read More

Latest News