HomeScrollমঙ্গলবার কার্তিক পুজো, শেষ মুহূর্তের প্রস্তুতি বাগআঁচড়ার পটুয়াপাড়ায়! লাভের আশায় দিন গুনছেন...
Kartik Puja 2026

মঙ্গলবার কার্তিক পুজো, শেষ মুহূর্তের প্রস্তুতি বাগআঁচড়ার পটুয়াপাড়ায়! লাভের আশায় দিন গুনছেন মৃৎশিল্পীরা

নদিয়া: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী মঙ্গলবার কার্তিক পুজো। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাগআঁচড়ার পটুয়াপাড়ার মৃৎশিল্পীরা। ছোট, মাঝারি থেকে বড়—সব মাপের কার্তিক প্রতিমা তৈরি করে বিক্রির জন্য প্রস্তুত রেখেছেন শিল্পীরা।

মৃৎশিল্পীদের দাবি, গত বছরের তুলনায় এ বছর প্রতিমার চাহিদা কিছুটা বেড়েছে। ফলে গতবারের তুলনায় এ বছর ব্যবসা নিয়ে কিছুটা আশাবাদী তাঁরা। তবে চাহিদা বাড়লেও পরিশ্রমের তুলনায় উপযুক্ত পারিশ্রমিক মিলছে না বলে অভিযোগ শিল্পীদের। সেই কারণে কারিগর নিয়োগ না করে নিজেদের উদ্যোগেই প্রতিমা তৈরির কাজ সামলাচ্ছেন অনেকে।

কার্তিক প্রতিমার পাশাপাশি পটুয়াপাড়ায় তৈরি হয়েছে বেশ কিছু লক্ষ্মী প্রতিমাও। অর্ডার অনুযায়ী প্রতিমা তৈরির পাশাপাশি এবার বাড়তি বিক্রির আশায় অর্ডার ছাড়াও বেশ কিছু প্রতিমা তৈরি করেছেন শিল্পীরা। তাঁদের আশা, পুজোর আগে শেষ দু’দিনে বেচাকেনা আরও বাড়বে।

চাহিদা বৃদ্ধির ইঙ্গিত মিললেও লাভের অঙ্ক কতটা বাড়বে, তা নিয়ে এখনও সংশয় রয়েছে। তবে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে এবারের কার্তিক পুজোয় কিছুটা লাভের মুখ দেখার আশাতেই দিন গুনছেন বাগআঁচড়ার মৃৎশিল্পীরা।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News