Wednesday, April 8, 2026
HomeScrollপ্রয়োজন ছাড়া ভেনেজুয়েলা সফর এড়িয়ে চলুন! বার্তা কেন্দ্রের
Venezuela

প্রয়োজন ছাড়া ভেনেজুয়েলা সফর এড়িয়ে চলুন! বার্তা কেন্দ্রের

ভারতীয়দের জন্য হেল্পলাইন চালু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে

ওয়েব ডেস্ক : ভেনেজুয়েলায় (Venezuela) মার্কিন আগ্রাসন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (Nicolas Maduro) ও তাঁর স্ত্রীকে বন্দি করেছে মার্কিন সেনা। ফলে সে দেশে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় ভারতের তরফে একটি বিবৃতি জারি করল নয়াদিল্লি। ভেনেজুয়েলা সফরে না যাওয়ার বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে সেখানে থাকা ভারতীয়দের জন্য হেল্পলাইন চালু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।

শনিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) সমাজমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেছেন। সেখানে লেখা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বিশেষ প্রয়োজন ছাড়া ভেনেজুয়েলা সফর এড়িয়ে চলুন। সে দেশে থাকা ভারতীয়দের সতর্ক বার্তা দিয়ে বলা হয়েছে, চলাফেরার উপর নিয়ন্ত্রণ করুন। সঙ্গে সেখানকার ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার কথা বলা হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে ইমেল আইডি ও ফোন নম্বর। সেই মেল আইডি হল cons.caracas@mea.gov.in, এবং ফোন নম্বর +58-412-9584288।

আরও খবর : ইন্দোরের ঘটনায় আতঙ্ক কাটেনি! চড়া দামে জল কিনছেন বাসিন্দারা

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে চাপানউতোরের পর শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালায় মার্কিন সেনা। তার পরেই নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে বন্দি করে নিয়ে য়াওয়া হয় আমেরিকায়। তার পরেই সাংবাদিক বৈঠক করে ট্রাম্প (Donald Trump) বলেন, সেখান থেকে তিনি ঘোষণা করে বলেন, “আমরা ভেনেজুয়েলাকে পরিচালনা করতে যাচ্ছি। যতক্ষণ না পর্যন্ত আমরা একটি নিরাপদ, সঠিক এবং সুবিবেচনাপূর্ণ ক্ষমতা হস্তান্তর সম্পন্ন করতে পারছি। আমরা চাই না অন্য কেউ ক্ষমতায় আসুক। আমরা সেই একই পরিস্থিতির মুখোমুখি হই যা গত দীর্ঘ বছর ধরে চলে আসছে। তাই আমরাই দেশ পরিচালনা করতে যাচ্ছি।” তবে এ নিয়ে জোর সমালোচনার ঝড় উঠেছে।

এ নিয়ে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদরিগেজ (Delcy Rodríguez) বলেছেন, ভেনেজুয়েলা কখনও কারোর দাসত্ব করবে না। মাদুরোই হলেন আমাদের নেতা। তাঁকে ও তাঁর স্ত্রী’কে মুক্তি দেওয়ার কথাও বলেছেন তিনি।

ভেনেজুয়েলার তরফে অভিযোগ করা হয়েছে, ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল করতে চায় আমেরিকা (America)। সেই কারণেই এমন হামলা করা হয়। বন্দি করা হয় মাদুরো ও তাঁর স্ত্রীকে। জানা যাচ্ছে, মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাস, কোকেন আমদানি ও মারণাস্ত্র রাখার মতো একাধিক অভিযোগ আনা হয়েছে। তাঁর বিচার হবে মার্কিন আদালতেই।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto