Thursday, March 19, 2026
HomeScrollআরাধ্যা বচ্চনের মামলায় গুগলকে নোটিস দিল্লি হাইকোর্টের

আরাধ্যা বচ্চনের মামলায় গুগলকে নোটিস দিল্লি হাইকোর্টের

নয়া দিল্লি: আরাধ্যা বচ্চনের (Aradhya Bachchan) মামলায় গুগলকে নোটিস দিল্লি হাইকোর্টের (Delhi High Court)। তাঁর অভিযোগ তথা নোটিসে সাড়া না দেওয়ায় যেসব ইউটিউব চ্যানেল আবেদনকারীর স্বাস্থ্য সম্পর্কে ভুল ও বিভ্রান্তিকর সংবাদ ছড়াচ্ছে, তাদের সেই কাজ বন্ধ করার জন্য পদক্ষেপ করুক আদালত। প্রয়োজনে অভিযুক্তদের বক্তব্য না শুনেই একতরফা নির্দেশ দেওয়া হোক বলে আবেদন অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্যার।

ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মেয়ে আরাধ্যার এমন আবেদনের পরিপ্রেক্ষিতে নোটিস জারি বিচারপতি মিনি পুষ্করানার। মামলার পরবর্তী শুনানি ১৭ মার্চ। নাবালিকা আরাধ্যা ও অভিষেকের মূল মামলায় অভিযুক্তপক্ষ সাড়া না দেওয়ায় হাইকোর্টে একতরফা রায় জারির আবেদন।

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পেনশন–বেতন আসেনি

প্রসঙ্গত, ২০২৩ সালের ২০ এপ্রিল বেশ কিছু চ্যানেলকে আদালত আরাধ্যা সম্পর্কে বিভ্রান্তিকর এবং তাঁর স্বাস্থ্য সম্পর্কে ভুল সংবাদ ছড়ানো বন্ধ করার নির্দেশ দেয়। আরাধ্যার স্বাস্থ্য অত্যন্ত সংকটজনক। এমনকি সে আর বেঁচে নেই, এমন দাবিসহ সংবাদ প্রকাশিত হওয়ার সেগুলি সরিয়ে নেওয়ার জন্য গুগল সহ অন্যদের নির্দেশ দেয় আদালত। বলিউড সময়, বলিউড পকোড়া, বলিউড সমোসা, বলিউড সাইন সহ অন্যান্য ইউটিউব চ্যানেলকে আদালত সমন পাঠায়। আদালত মনে করে আবেদনকারীকে অন্তর্বর্তী সুরাহা দেওয়া প্রয়োজন। কারণ ভিডিওগুলি নিঃসন্দেহে কুরুচিকর, ন্যূনতম মূল্যবোধহীন। যা প্রচার করা হচ্ছে রাতারাতি জনপ্রিয়তা এবং আর্থিক লাভ করার জন্য, অভিমত আদালতের।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor