Thursday, June 18, 2026
HomeBig newsকেন্দ্রীয় বাহিনীকে কেন ব্যবহার করা হয়নি? গিরিশ পার্ক কাণ্ডে DEO-র কাছে জবাব...
Girish Park

কেন্দ্রীয় বাহিনীকে কেন ব্যবহার করা হয়নি? গিরিশ পার্ক কাণ্ডে DEO-র কাছে জবাব তলব কমিশনের

পুলিশ কমিশনারের রিপোর্ট অসম্পূর্ণ, ক্ষুব্ধ নির্বাচন কমিশন

ওয়েবডেস্ক-   গিরিশ পার্কের (Girish Park) ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে (Central Force) কেন ব্যবহার করা হল না? এ বিষয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন। উত্তর কলকাতার (North Kolkata)  ডিইওর (DEO)  কাছে বিষয়টি জানতে চাওয়া হয়েছে। কমিশন (Election Commission)  সূত্রে খবর। ইতিমধ্যেই পুলিশ কমিশনার যে রিপোর্ট দিয়েছেন তা অসম্পূর্ণ বলে জানিয়েছে কমিশন। ইন্টেলিজেন্সের ব্যর্থতা কেন?

এদিকে গতকালই রাজ্যের নয়া পুলিশ কমিশনার অজয় নন্দা (New police commissioner Ajay Nanda) সাংবাদিক বৈঠক থেকে পুলিশ কমিশনার বলেন, ‘আইন শৃঙ্খলা আমরাই দেখছি। মন্ত্রী শশী পাঁজার বাড়ির ঘটনা দুভাগ্যজনক।‘

শনিবার ১৪ মার্চ ব্রিগেড ময়দানে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভা। কিন্তু, সমাবেশ চলাকালীন হঠাৎ করেই গিরিশ পার্ক এলাকায় উত্তেজনা ছড়ায়। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার (Shashi Panja) বাড়ি ও অফিসে হামলার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় মন্ত্রী নিজেও আহত হয়েছেন বলেও জানিয়েছেন। এর পাশাপাশি বউবাজার থানার ওসি ও বেশ কয়েকজন পুলিশকর্মীও আহত হন। আর এই ঘটনায় বিজেপির তীব্র সমালোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মূলত, ব্রিগেডে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে আসছিলেন বিজেপি কর্মীরা।

অভিযোগ, শশী পাঁজার (Shashi Panja) বাড়ির সামনে থাকা ‘বয়কট বিজেপি’ লেখা ব্যানার ছিঁড়ে ফেলেন তাঁরা। সেই ঘটনাকে ঘিরেই উত্তেজনা চরমে ওঠে। এর পরেই মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে। এতে মন্ত্রীর বাড়ির জানলার কাচ ভেঙে যায়। আহত জন্য রাজ্যের মন্ত্রীও। সাংবাদিকদের সামনে শশী পাঁজা বলেন, বিজপির গুন্ডারা এই এই সব কাজ করেছে। আজ যে বাসগুলি ব্রিগেডে যাচ্ছে, সেগুলিতে রয়েছে, ইট, কাচের বোতল, বোমা। বহিরাগত গুন্ডাদের নিয়ে তারা ব্রিগেডে যাচ্ছে। গিরিশ পার্ক মেন রোডে আমার বাড়িতে হামলা করেছে’।

আরও পড়ুন-  ১৯ জন অপসারিত আইপিএস আধিকারিককে নতুন দায়িত্ব দিল নবান্ন

শশী বলেন, গিরিশ পার্কে তাঁর বাড়ির আশপাশে ‘বয়কট বিজেপি’ লেখা পোস্টার, ফ্লেক্স ছিল। বিজেপি কর্মীরা সেখান দিয়ে যাওয়ার সময় বাস থেকে নামে আর সেগুলিকে ছিঁড়ে দেয়, তার পর বাসে উঠে যান। এর পরে আবার তৃণমূল কর্মীরা সেই পোস্টার লাগাতে গেলে বাস থেকে নেমে এসে বিজেপি কর্মীরা মারধর শুরু করেন বলে অভিযোগ। শশী পাঁজার অভিযোগ, সেই সময় তাঁর বাড়ি লক্ষ্য করেও ঢিল ছোড়া হয়। জানলার কাচ ভেঙে দেওয়া হয়। শশী উত্তেজিত হয়ে বলেন, ‘এরা খুনও করতে পারে। এরা গুন্ডা। গণতন্ত্রের খুন করা হয়েছে। ওঁদের দুঃসাহস দেখুন’।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto