Tuesday, August 11, 2026
HomeScrollপ্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বিশিষ্ট প্রাক্তনী পুরস্কার IIT কানপুরের
Chief Election Commissioner Gyanesh Kumar

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বিশিষ্ট প্রাক্তনী পুরস্কার IIT কানপুরের

শান্তিতে ভোটদান সম্পন্নে কমিশন অঙ্গীকারবদ্ধ

ওয়েবডেস্ক-  আইআইটি কানপুরে (IIT Kanpur)  বিশিষ্ট প্রাক্তনী পুরস্কার  (Distinguished Alumni Award) (ডিএএ ) (DAA) পেলেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আজ ছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) কানপুরের ৬৬তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান। 

রবিবার এই পুরস্কার পাওয়ার পর জ্ঞানেশ কুমার (Chief Election Commissioner Gyanesh Kumar) বলেন, আজ আমি প্রাক্তন ছাত্র হিসেবে আইআইটি কানপুরে এসেছি। তারা আমাকে পুরস্কার দেওয়ার আর সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে। আমি কানপুর শহরে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চার বছর কাটিয়েছি। এর জন্য আমি গর্বিত। আমার সৌভাগ্য যে আমি এখানে পড়াশোনা করতে পেরেছি।

আরও পড়ুন- দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় একতা দিবস, সর্দার বল্লভভাই পটেলকে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর

এদিন এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে জ্ঞানেশ কুমার বলেন, হিংসা দমনে কমিশন জিরো টলারেন্স নীতি নিয়েছে। তিনি বিহারবাসীকে আশ্বস্ত করে বলেন, বিহার পুলিশ, রিটার্নিং অফিসার, জেলা পরিষদ সকলের তৎপরতায় বিহারবাসী শান্তি ও সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। যা সমগ্র বিশ্বের কাছে একটি মানদণ্ড হবে। এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সকলকে আহবান জানিয়ে বলেন, আমি সকলকে বলব ভোটের প্রক্রিয়া অনুসরণ করে, নিজের ভোটাদানে অধিকার প্রয়োগ করুন। কোনও হিংসাত্মক ঘটনা বরদাস্ত করবে না কমিশন, হিংসাত্মক ঘটনায় শূন্য সহনশীলতা নীতি নিয়েছে কমিশন। শান্তিতে ভোটদান সম্পন্নে কমিশন অঙ্গীকারবদ্ধ ।

আমাদের ২৪৩ রিটার্নিং অফিসার, পর্যবেক্ষক, প্রতিটি জেলা কালেক্টর, জেলা আধিকারিক, এসপি, এসএসপি, পুলিশ পর্যবেক্ষক সকলেই নির্বিঘ্নে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করাতে দায়বদ্ধ।

দেখুন আরও খবর-

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor