ওয়েব ডেস্ক : ভয়াবহ ঘটনা রাজধানী দিল্লিতে (Delhi)। পাঁচতলা বাড়িতে লাগল আগুন। এর জেরে মৃত্যু হল ৩ শিশু সহ ৭ জনের। জানা যাচ্ছে, ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ৩০টি ইঞ্জিন। তারা এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে বলে খবর। সূত্রের খবর, ইতিমধ্যে আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে (Hospital)। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
জানা যাচ্ছে, বুধবার সকালে দক্ষিণ-পশ্চিম দিল্লির পালাম এলাকার ওই বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। যার ফলে আতঙ্কের সৃষ্টি হয় গোটা এলাকায়। এদিকে ওই বাড়ির মধ্যে অনেকে আটকে পড়েন বলে খবর। তার পরেই খবর দেওয়া হয় পুলিশ (Police) ও দমকলকে। আর খবর পেয়েই সেখানে আসে দমকলের ৩০টি ইঞ্জিন। আর এই অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। এর মধ্যে রয়েছে তিন জন শিশু।
আরও খবর : হরমুজ থেকে ভারতে আসছে তেলবাহী জাহাজ, কীভাবে? শুনলেই গায়ে কাঁটা দেবে
ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা যাচ্ছে, আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে (Hospital)। এক বাসিন্দা কয়েকজন বাসিন্দা প্রাণে বাঁচতে বিল্ডিং থেকে ঝাঁপ দেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ ও দমকল। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর।
এই ভয়াবহ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta)। জানিয়েছেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি মর্মাহত। এই অগ্নিকাণ্ডের জন্য ওই বাড়িতে অনেকে আটকে থাকতে পারে। এই ঘটনার তদন্তের জন্য ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
দেখুন অন্য খবর :







