Monday, February 2, 2026
HomeScroll'আমরা দিল্লি এলেই ব্ল্যাক কার্পেট' বিস্ফোরক মমতা
Mamata Banerjee Delhi

‘আমরা দিল্লি এলেই ব্ল্যাক কার্পেট’ বিস্ফোরক মমতা

কেউ না লড়লেও, আমি লড়ব হুঙ্কার মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি: শীতের রাজধানীতে ক্রমশ চড়ছে উত্তাপ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Delhi)।সঙ্গে এসআইআর ‘আতঙ্কে’ নিহতদের পরিবারের সদস্যদেরও যাওয়ার কথা। তাঁরা বর্তমানে বঙ্গভবনে রয়েছেন। এই আবহে সোমবার সকাল থেকেই বাড়ল বঙ্গভবনের নিরাপত্তা। দিল্লি পুলিশের বিশাল বাহিনী বঙ্গভবন ঘিরে ফেলে। প্রশ্ন উঠছে, মুখ্য নির্বাচন কমিশনারের কাছে যাতে ওই পরিবার পৌঁছতে না পারে তাই এত নিরাপত্তার বেড়াজাল? এর প্রতিবাদে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে ‘বাড়ির কাপড়ে’ দিল্লির বাসভবন থেকে বেরিয়ে বঙ্গভবনে গেলেন তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ‘অমিত শাহ পশ্চিমবঙ্গে এলে লাল কার্পেট, আমাদের বেলায় ব্ল্যাক কার্পেট?’ কেউ না লড়লেও, আমি লড়ব হুঙ্কার মুখ্যমন্ত্রীর।

আজ সোমবার বিকেলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। আজ বিকেল ৪টে নাগাদ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা (Mamata Banerjee)। তাঁর সঙ্গে থাকবে ১৫ সদস্যের এক প্রতিনিধি দল। তার আগে, এদিন সকাল থেকে দিল্লি পুলিশের অতিসক্রিয়তা লক্ষ্য করা গেল বঙ্গভবনের সামনে। সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ল দিল্লির বঙ্গভবন। বঙ্গভবনের গেটের কাছে দিল্লি পুলিশের তরফে বাহিনী মোতায়েন। দিল্লির বঙ্গভবনে নজিরবিহীন পুলিশের নিরাপত্তা, কড়া সমালোচনা মুখ্যমন্ত্রীর। দিল্লি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ মুখ্যমন্ত্রীর।’বঙ্গ ভবনে তল্লাশি করছে দিল্লি পুলিশ, এটা ওরা করতে পারে না’, বঙ্গ ভবন ঘিরে রেখেছে পুলিশ, অভিযোগ মমতার। মুখ্যমন্ত্রী বলেন, ‘অমিত শাহ পশ্চিমবঙ্গে এলে লাল কার্পেট, আমাদের বেলায় ব্ল্যাক কার্পেট?’ কেউ না লড়লেও, আমি লড়ব হুঙ্কার মুখ্যমন্ত্রীর। পরিস্থিতি দেখতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চাণক্যপুরী, হেইলি রোডের বঙ্গ ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ‘দেশের কেউ না লড়লে, আমি লড়ব’ বঙ্গভবনের সামনে থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

শাহের বিরুদ্ধে ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রী বলেন, ‘দিল্লিতে যখন বিস্ফোরণ হয়, তখন এত পুলিশ কোথায় থাকে? আমি দিল্লি এলেই এরা ঘাবড়ে যায়। চাইলে আমি লাখ লাখ লোক নিয়ে আসতাম- তা করিনি। নিয়মের বাইরে কিছু করছি না। যা করছি অনুমতি নিয়েই করছি।’ তাঁর কথায়,‘আসল হচ্ছে মাথায় বসে থাকা ওই লোকটা। দিল্লি পুলিশ আমাদের রাজ্যের লোকদের উপরে অত্যাচার করছে। হুমকি দিচ্ছে। অমিত শাহ বাংলায় এলে লাল কার্পেট পেতে অভ্যর্থনা করা হয় আর আমরা দিল্লি এলেই ব্ল্যাক কার্পেট!’

বঙ্গভবনে গিয়ে ‘এসআইআরে ক্ষতিগ্রস্ত’দের পরিবারের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী। অভিষেকও তাঁদের আশ্বাস দিয়েছেন। মমতাকে বলতে শোনা গিয়েছে, ‘‘চিন্তা করবেন না। আমি তো আছি।’’ বঙ্গভবনের বাইরে দাঁড়়িয়ে মমতা বলেন, ‘‘দিল্লি পুলিশ বঙ্গভবনে ঢুকে ঘরে ঘরে সার্চ করছে। ওখানে বাংলার মানুষ থাকছেন। এটা তো আমাদের ভবন। ওরা এটা করতে পারে না।’’দিল্লি পুলিশকে মমতার হুঁশিয়ারি, ‘‘আমাকে দুর্বল ভাবার কোনও কারণ নেই। অনেক দূর দূর থেকে আমরা ওঁদের নিয়ে এসেছি। ওঁদের ভয় দেখানো যাবে না। আমি রাতের পোশাকও ছাড়িনি। যা পরেছিলাম, তা-ই পরে অভিষেককে নিয়ে চলে এসেছি।’’ বঙ্গভবনের সামনে পৌঁছে দিল্লি পুলিশের আধিকারিকদের সঙ্গে কথাও বলতে দেখা গিয়েছে মমতাকে।দিল্লিতে এর আগেও বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠেছিল। মমতা বলেন, ‘‘আপনারা সংযত হোন। বাংলার মানুষকে এ ভাবে হেনস্থা, নির্যাতন করবেন না।

Read More

Latest News