Sunday, June 21, 2026
HomeBig news‘দেশের কেউ না লড়লে, আমি লড়ব’ বঙ্গভবনের সামনে থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee

‘দেশের কেউ না লড়লে, আমি লড়ব’ বঙ্গভবনের সামনে থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

বঙ্গভবনের সামনের রাস্তায় নজিরবিহীন নিরাপত্তা, দিল্লি পুলিশকে ধিক্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের

ওয়েবডেস্ক-  দিল্লিতে (Delhi) নজিরবিহীন ছবি! ঘিরে ফেলা হয়েছে বঙ্গভবন (Banga Bhaban) । দিল্লি পুলিশের (Delhi Police) এই পদক্ষেপ নিয়ে ধিক্কার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ব্যারিকেড করে হ্যালি রোড বন্ধ করে দেওয়া হয়েছে। বঙ্গভবন ঘিরে রাখা নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। দিল্লি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিতার অভিযোগ তুলে সরব মমতা বন্দ্যোপাধ্যায়।দিল্লি পুলিশের এই পদক্ষেপ ‘দুভার্গ্যজনক’ বলে কড়া ভাষায় সমালোচনা করলেন তিনি। সকাল থেকেই নজির বিহীন নিরাপত্তা।

বঙ্গ ভবনের সামনে দাঁড়িয়ে আছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষকে বিরক্ত করবেন না, কড়া ভাষায় বিজেপি সরকারকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন,  দেশের কেউ না লড়লে, আমি লড়ব। বঙ্গভবন এভাবে ঘিরে রাখতে পারে না পুলিশ।

আজ বিকেলেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে আজ কমিশনের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। কিন্তু তার আগেই উত্তপ্ত হয়ে উঠল দিল্লি। বঙ্গভবনের সামনের রাস্তা নজরকাড়া নিরাপত্তা ঘিরে ফেলা হয়েছে। ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয়েছে হ্যালি রোড। দিল্লি পুলিশের ধিক্কার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, এইভাবে বঙ্গভবন তল্লাশি চালানোর কোনও অধিকার নেই পুলিশে। তবে বঙ্গ ভবনে যে পরিবারগুলি অপেক্ষা করছে, সেই বিষয়টি নিয়েই বাড়ছে জল্পনা।

আরও পড়ুন-  আজ জ্ঞানেশ কুমার ও মুখ্যমন্ত্রী হাইভোল্টেজ বৈঠক, থাকবে কমিশনের ফুল বেঞ্চ  

এসআইআর আতঙ্কে বাংলায় অনেকের মৃত্যু হয়েছে বলে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এই ইস্যুতে কমিশনের সঙ্গে কথা বলবেন তিনি। সঙ্গে থাকেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ১৫ জন প্রতিনিধি। যে পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ,  তাঁদের মধ্যে অনেকের পরিবার আগেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন। তারা বঙ্গ ভবনে রয়েছেন।

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto