Saturday, February 14, 2026
HomeScrollISL-এর প্রথম ম্যাচে কেরালাকে ২ গোলে হারাল মোহনবাগান
ISL

ISL-এর প্রথম ম্যাচে কেরালাকে ২ গোলে হারাল মোহনবাগান

এদিন শুরু থেকেই আগ্রাসী মেজাজে দেখা গিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেডকে!

ওয়েব ডেস্ক : দীর্ঘ টালবাহানার পরে অবশেষে শুরু হয়েছে আইএসএল (ISL)। শনিবার প্রথম ম্যাচে মখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) ও কেরালা ব্লাস্টার্স এফসি (Kerala Blasters FC)। এধিন যুবভারতীতে এই ম্যাচ হয়েছে। এই ম্যাচে কেরালাকে ২-০ গোলে হারাল সবুজ-মেরুন।

আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, এদিন আক্রমণাত্মক মেজাজে নামতে চলেছে কোচ সের্জিও লোবেরার ছেলেরা। সেই মতো এদিন শুরু থেকেই আগ্রাসী মেজাজে দেখা গিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেডকে (Mohun Bagan Super Giant)। খেলার শুরুর ১২ মিনিটের মাথাতেই সুযোগ এসেছিল তাদের কাছে। কিন্তু গোলে বল জড়াতে পারেননি দিমি। এর পর ব্রাজ্রিলীয় রবসন ও অনিরুদ্ধ থাপা চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোল হয়নি। সিংহভাগ সময় বলের দখল ছিল মোহনবাগানের কাছে। কিন্তু গোল আসছিল না।

আরও খবর : ভারতের বিরুদ্ধে নামার আগে হুমকি পাক ক্রিকেটারের!

অন্যদিকে ২৬ মিনিটের মাথায় সুযোগ আসে কেরালার (Kerala Blasters FC) কাছেও। কিন্তু গোল করতে ব্যর্থ হয় তারা। ৩১ মিনিটে লিস্টনের নেওয়া অনবদ্য ফ্রিকিক সেভ করেন গোলকিপার শচীন। কিন্তু খেল যখন ৩৫ মিনিটে, সেই সময় দিমির পাস থেকে বাঁ পায়ে শট নিয়ে গোল করেন ম্যাকলারেন। ৩৮ মিনিটে বস্কের বাইরে থেকে শট নিয়েছিলেন রবসন। কিন্তু গোল হয়নি। ফলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন।

দ্বিতীয়ার্ধের শুরুতেও মোহনবাগানের (Mohun Bagan Super Giant) কাছে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল। কিন্তু গোল করতে ব্যর্থ হন দিমি, জিমিরা। আর এই অর্ধে কেরালাও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। কিন্তু গোল করতে পারেনি তারা। শেষ মুহূর্তে খেলা ৪ মিনিট বাড়ানো হয়েছিল। ওই একস্ট্রা টাইমে গোল করে মোহনবাগানের ব্যবধান বাড়িয়ে দেন টম অলড্রেড। ফলে শেষ পর্যন্ত ২ গোলে জিতে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মোহনবাগান। আর ভ্যালেন্টাইনস ডে-তে ভক্তদের বড় উপহার দিল সবুজ-মেরুন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS https://valebasemetals.com/join-us/ evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS