Friday, March 20, 2026
HomeScrollবিশ্ব প্রতিবন্ধী দিবসে মাজদিয়ায় পদযাত্রা, অনুষ্ঠানমুখর এলাকা
World Disabled Day

বিশ্ব প্রতিবন্ধী দিবসে মাজদিয়ায় পদযাত্রা, অনুষ্ঠানমুখর এলাকা

আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস

কৃষ্ণগঞ্জ: আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস (World Disabled Day)। দিনটি উপলক্ষে মাজদিয়া (Majhdiya) রেল স্টেশন বাজার চত্বরে প্রতিবন্ধী শিশু ও মানুষদের নিয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকেই অনুষ্ঠিত হয় সচেতনতা মূলক পদযাত্রা, আঁকা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাজের অন্যান্য মানুষের মতোই প্রতিবন্ধী ব্যক্তিরা সমান মর্যাদা ও সুযোগের অধিকারী—এ কথাই বারবার তুলে ধরা হয় অনুষ্ঠানে (District news)।

কৃষ্ণগঞ্জ ব্লক কর্তৃপক্ষ জানায়, এদিনের অনুষ্ঠানে মোট ৭২ জন প্রতিবন্ধী শিশু অংশগ্রহণ করে। তাদের প্রতিভা ও সক্ষমতাকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সমাজে সমঅধিকার ও অন্তর্ভুক্তির বার্তা ছড়িয়ে দেতেই এই উদ্যোগ। উপস্থিত বিশিষ্টজনেরা জানান, প্রতিবন্ধীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মৃত বেলঘড়িয়ার চিকিৎসক পড়ুয়া

অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছিল। শিশুদের হাতে আঁকা ছবি ও সাংস্কৃতিক পরিবেশনা সকলের মন কেড়ে নেয়। আয়োজকরা জানান, শুধু একদিন নয়—প্রতিবন্ধী মানুষদের সারাবছর পাশে থাকাই তাঁদের লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিয়ে আরও বেশি উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয় আজকের অনুষ্ঠানে।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor