HomeBig newsSIR শুনানিতে বৈধ মাধ্যমিকের অ্যাডমিট! বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের
Supreme Court

SIR শুনানিতে বৈধ মাধ্যমিকের অ্যাডমিট! বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল নির্বাচন কমিশন

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে (Supreme Court) বড় ধাক্কা খেল নির্বাচন কমিশন (Election Commission)। দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল যে, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডকে (Madhyamik Exam Admit Card) ভোটার তালিকার নিবিড় সংশোধনের শুনানির জন্য বৈধ একটি নথি (Valid Document)। অর্থাৎ, এবার থেকে যারা এসআইআর-এর (SIR) শুনানিতে ডাক পেয়েছেন, তাঁরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিতে পারবেন। সোমবার এসআইআর সংক্রান্ত মামলায় এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

এদিকে এসআইআর-এ ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ তালিকা প্রকাশ করতেও নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এসআইআর-এর তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে এমনটাই নির্দেশ দিল আদালত। প্রকাশ্যে ওই সংক্রান্ত তালিকা টাঙিয়ে দিতে বলা হয়েছে। গ্রাম পঞ্চায়েত অফিস, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে প্রকাশ্যে ওই তালিকা টাঙিয়ে দিতে হবে। শুনানিতে কারও কাছ থেকে নথি গ্রহণ করা হলে তার রসিদও দিতে হবে, জানিয়েছে আদালত।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে SIR নিয়ে সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা নির্বাচন কমিশনের

উল্লেখ্য, এসআইআর-এর জন্য ১৩টি নথি নির্দিষ্ট করে দিয়েছিল কমিশন। কিন্তু এর মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ছিল না। কিন্তু এই নথি বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ নথি হিসেবেই ব্যবহৃত হয়। ফলে এই নথিটিকে নাগরিকত্বের জন্য গ্রহণের আবেদন জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু গত বৃহস্পতিবার দিল্লি থেকে একটি নোটিস আসে রাজ্য নির্বাচন কমিশনে। জানিয়ে দেওয়া হয়, নথি হিসাবে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়।

দেখুন আরও খবর: 

[youtube-feed feed=1]
Read More

Latest News