ওয়েব ডেস্ক : প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। যার কারণে গোটা দেশে নেমে এসেছে শোকের ছায়া। এদিকে কিংবদন্তী সঙ্গীতশিল্পীর প্রয়াণে ‘মা’ হারালেন ক্রিকেট ঈশ্বর শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। কারণ একসময় মা-ছেলের সম্পর্ক ছিল দু’জনের মধ্যে।
ভারতের দুই তারকার সেরকম কোনও যোগ নেই। কারণ একজন সঙ্গীতজগতের কিংবদন্তী, অন্য জন ক্রিকেটের ঈশ্বর। কিন্তু, বিশ্ববিখ্যাত দুই তারকা একে অপরের পরিবারের সদস্য হয়ে উঠেছিলেন। মূলত, শচীনের নাম দেওয়া হয়েছিল সুরকার শচীন দেব বর্মনের নাম অনুসারে। আর শচীন দেব বর্মনের পূত্রবধূ হলেন আশা ভোঁসলে (Asha Bhosle)। এ থেকেই মা ছেলের এক গল্প তৈরি হয়েছিল।
ক্রিকেট ভক্ত ছিলেন কিংবদন্তী শিল্পী। একাধিকবার মাঠে গিয়ে খেলা দেখেছিলেন তিনি। সেখানেই শচীনের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর। আশা ভোঁসলেকে একাধিকবার বলতে শোনা গিয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটারকে। আর সঙ্গীতশিল্পী শচীনকে ছেলের মতোই স্নেহ করতেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ভারতের প্রাক্তন ক্রিকেটার তাঁকে ‘মা’ বলেও ডেকেছিলেন। এর পর থেকে নিজের মায়ের পাশাপাশি তাঁকে শচীন ‘মা’ বলে ডেকেছেন বলেও জানিয়েছিলেন কিংবদন্তী গায়িকা। ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটারের মুখে ‘মা’ শব্দ শুনে তিনি আপ্লুত হয়েছিলেন বলেও জানিয়েছিলেন। শচীনের (Sachin Tendulkar) মতো ছেলে থাকলে তিনি গর্ববোধ করতেন বলেও জানিয়েছিলেন।
আরও খবর : অনেকটাই বাড়ল ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম! কতটা বাড়াল ফিফা?
ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পাননি আশা। কিন্তু, ‘পুত্র’ শচীন যাতে তা পান তা নিয়ে বারবার সোচ্চার হয়েছিলেন তিনি। এর পরে ২০১৩ সালে শচীনকে সর্বোচ্চ সম্মান ভারতরত্ন সম্মানে ভূষিত করে ভারত সরকার। এদিকে সবসময় ‘ছেলে’ শচীনের প্রশংসাও করেছেন তিনি। এমনকি ভারতের প্রাক্তন ক্রিকেটারের জন্মদিনেও তাঁকে শুভেচ্ছা জানাতে ভুলতেন না তিনি। একাধিক অনুষ্ঠানেও দুই কিংবদন্তীকে একসঙ্গে দেখা গিয়েছে।
অন্যদিকে ২০০৬ সালে ভারতের কিংবদন্তী সংঙ্গীতশিল্পীর পাশে দাঁড়িয়ে গান পেয়েছিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ার তারকা ব্রেট লি (Brett Lee)-ও। ওই সময় ‘আশা এবং ফ্রেন্ডস’ নামে একটি প্রোজেক্টের উপর কাজ করছিলেন। তিনি চেয়েছিলেন, তাঁর ওই অ্যালবামে বিভিন্ন ক্ষেত্রের তারকাদের নিয়ে আসতে চেয়েছিলেন। তখনও প্রস্তাব গিয়েছিল ব্রেট লি-র কাছে। অন্যদিকে লি ছিলেন একজন সঙ্গীতপ্রেমী। তাঁর নিজস্ব ব্যান্ড ‘সিক্স অ্যান্ড আউট’ (Six & Out) নিয়ে তিনি ব্যস্ত থাকতেন। তবে ভারতীয় সঙ্গীতে কিংবদন্তীর সঙ্গে এক ফ্রেমে দাঁড়িয়েছিলেন অজি পেসার। দু’জনে গেয়েছিলেন ‘ইউ আর দ্য ওয়ান ফর মি’ জনপ্রিয় গানটি। ব্রেট লি তাঁর আত্মজীবনী ‘মাই লাইফে’ (My Life)-এ এই বিষয়টি উল্লেখ করেছিলেন।
দেখুন অন্য খবর :







