Thursday, May 28, 2026
HomeScroll'কেন এত ভয় পাচ্ছেন?', মোদিকে প্রশ্ন মমতা'র

‘কেন এত ভয় পাচ্ছেন?’, মোদিকে প্রশ্ন মমতা’র

এত ভিতু কেন বিজেপি? প্রশ্ন মমতা'র

ওয়েব ডেস্ক : ভোটের দিন যত এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে বঙ্গ রাজনীতিতে। এক দিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা বাংলায় এসে সভা করছেন। অন্যদিকে জেলায় জেলায় গিয়ে সভা করছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার বাঁকুড়ার ছাতনার সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা।

এদিন সভা থেকে তৃণমূল (TMC) সুপ্রিমো বলেন, ‘‘আজও বড় বড় কথা বলে গেছেন। আমার তিনটি প্রশ্ন, গান্ধীজিকে মারতে গিয়ে যারা গুলি চালিয়েছিল, তাদের জিজ্ঞেস করব, এসআইআর করলেন কেন? সোনার বাংলা করতে হলে সেখানকার লোকের নাম কাটলেন কেন?’ সঙ্গে বলেছেন, ‘কেন এত ভয় পাচ্ছেন? এত ভিতু কেন বিজেপি?’

আরও খবর : ‘বদলা নেওয়ার দিন আসছে’, বাঁকুড়ায় বিস্ফোরক মমতা

মমতা (Mamata Banerjee) এদিন অভিযোগ করেছেন, বিজেপি শুধু ভাঁওতা দেয়। দিল্লিতে ভোটের আগে ৩০০০ টাকা দেওয়ার কথা বলেছিল। কিন্তু এখনও এক টাকাও দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তিনি। বিহারেও ভাঁওতা দেওয়া দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মহিলাদের মিথ্যা কথা বলে প্রতারণা করা হয়েছে বলে অভিযযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো। তিনি যোগ করেছেন, অ্যাকাউন্টে ৮০০০ করে দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু পরের দিন বুলডোজার চালানো হয়। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেছেন, ‘‘নাম তুলতে বিহারে বহু মানুষ গিয়েছিলেন। এখন বুঝছেন। মহিলারা বলছেন, টাকা দিন।’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে মমতা বলেছেন, ‘‘ওদের কাজ এনআরসি করা! ওরা নাকি চার্জশিট দিয়েছে আমাদের বিরুদ্ধে। আমি চার্জশিট দিচ্ছি ওদের বিরুদ্ধে। এই ভোটারদের ভোটে জিতে প্রধানমন্ত্রী হয়েছেন, আগে ইস্তফা দিন। ২০২৪ সালে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, পদত্যাগ করুন। লজ্জা! ধিক্কার!’’

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO