Sunday, July 12, 2026
HomeScroll'এক মওকা মোদি কো...' তৃণমূলকে হারানোর ডাক মোদির
Narendra Modi

‘এক মওকা মোদি কো…’ তৃণমূলকে হারানোর ডাক মোদির

তৃণমূল উত্তরবঙ্গ বিরোধী, অভিযোগ প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক: বঙ্গে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে নিজেদের উত্তরের শক্তঘাঁটি শিলিগুড়ির সভা থেকে এবারের নির্বাচনে তৃণমূলকে হারানোর ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্যে বিজেপি সরকার তৈরির পরে উত্তরবঙ্গে উন্নয়ন হবে। ডবল ইঞ্জিন সরকার ডবল উন্নয়ন করবে। মোদি বলেন, ‘‘বামেদের সুযোগ দিয়েছেন। তৃণমূলকে সুযোগ দিয়েছেন। মোদিকে একটা সুযোগ দিন।উত্তরবঙ্গের প্রতি দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসকে নজিরবিহীনভাবে বিঁধলেন প্রধানমন্ত্রী। মনে করালেন, গত বছর উত্তরবঙ্গের (North Bengal Disaster) একাধিক জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার দিনে কলকাতায় দুর্গাপুজোর কার্নিভালের (Durga Puja Carnival) আয়োজনের কথাও।মাদ্রাসায় ৬ কোটি টাকা দিলেও উত্তরবঙ্গ তৃণমূল আমলে বঞ্চিত, সেই অভিযোগও করেছেন প্রধানমন্ত্রী।

তৃণমূলকে হারানোর ডাক দিয়ে মোদি বলেন, রাজ্যে বিজেপি সরকার তৈরির পরে উত্তরবঙ্গে উন্নয়ন হবে। ডবল ইঞ্জিন সরকার ডবল উন্নয়ন করবে। মোদি বলেন, ‘‘বামেদের সুযোগ দিয়েছেন। তৃণমূলকে সুযোগ দিয়েছেন। মোদিকে একটা সুযোগ দিন। বিজেপি একটা সুযোগ চায়। নারীদের সুরক্ষার জন্য, কর্মসংস্থানের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, গরিবকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য, বাংলার সংস্কৃতিকে তুষ্টিকরণ থেকে বাঁচানোর জন্য একটা সুযোগ মোদিকে দিন।মোদির কথায়, “অনুপ্রবেশকারীকে খুঁজে বার করা হবে। বিজেপি পশ্চিমবঙ্গকে আবার বৈভবশালী রাজ্য করবে। তাই আমাদের প্রার্থীদের এখানে হাজির করেছি।” বাংলার মানুষদের জন্য তাঁর আবেদন, “বামেদের ৩৫ বছর দিয়েছেন, তৃণমূলকে ১৫। পাঁচ বছর মোদিকে দিয়ে দেখুন।

আরও পড়ুন: ‘উত্তরবঙ্গে যখন বন্যায় বিপর্যস্ত, তৃণমূল তখন কলকাতায় উৎসবে ব্যস্ত’, শিলিগুড়িতে বিঁধলেন মোদি

তৃণমূল সরকার উত্তরবঙ্গকে অবহেলা করে আসছে। তিনি অভিযোগ করেন, তৃণমূল সরকার উত্তরবঙ্গকে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রেখেছে। প্রধানমন্ত্রীর কথায়, “তৃণমূল উত্তরবঙ্গ বিরোধী। এরা এখানে কাজ করেনি এবং কেন্দ্রকেও কাজ করতে দেয়নি। উন্নয়নের জন্য পাঠানো কেন্দ্রীয় অর্থ এরা নয়ছয় করেছে বা ব্যবহারই করেনি।”এ দিন বলেন, ‘যখন এখানে এত বৃষ্টি হল, চারদিকে হাহাকার, সেই সময় তৃণমূলের সরকার কলকাতায় উৎসব পালন করছিল। তৃণমূল উত্তরবঙ্গ বিরোধী, আদিবাসীবিরোধী, চা-বাগানবিরোধী, মহিলা আর যুববিরোধী দল। তাই পশ্চিমবঙ্গে এ বার পরিবর্তন দরকার। মোদি বলেন, ‘‘আপনাদের প্রধান সেবক বাংলার উন্নয়নের জন্য সবরকম চেষ্টা করছে। কিন্তু তৃণমূল কেন্দ্রের সব কাজে বাধা দিচ্ছে। পোরবন্দর থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত পূর্ব-পশ্চিম করিডরের কাজও এই কারণেই এখনও পূর্ণ হয়নি।

বিজেপি সরকার এলে দ্বিগুণ গতিতে পশ্চিমবঙ্গের বিকাশ হবে। আমরা উত্তরবঙ্গের জন্য অনেক ঘোষণা করেছি। তিনি আরও বলেন, উন্নয়নের স্বার্থে উত্তরবঙ্গকে সমান চোখে দেখা হয় না— এমন অভিযোগ বরাবর করে এসেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। উত্তরবঙ্গের জেলাগুলিকে অবজ্ঞা করার অভিযোগ তুলে মোদির বার্তা, ‘উত্তরবঙ্গকে ইচ্ছা করে পিছিয়ে রেখেছে তৃণমূল। কাজ করেনি। কাজ হতে দেয়নি। কেন্দ্রের টাকা ব্যবহার করেনি। নির্মম এই সরকার মাদ্রাসার জন্য ৬ হাজার কোটির বাজেট বরাদ্দ করেছে। কিন্তু এত বড় উত্তরবঙ্গের উন্নয়নের জন্য রাজ্য সরকার পর্যাপ্ত বাজেট বরাদ্দ করেনি। নিজেদের বিশেষ ভোটব্যাঙ্ককে তুষ্ট করতেই ওরা ব্যস্ত।’মোদি বলেন, চা-বাগানের উন্নতিতে নজর দেয়নি তৃণমূল। প্রতিবেশী অসমকে দেখুন চা বাগানে বিজেপি কত সাহায্য করেছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto