Wednesday, August 19, 2026
HomeScroll'উত্তরবঙ্গে যখন বন্যায় বিপর্যস্ত, তৃণমূল তখন কলকাতায় উৎসবে ব্যস্ত', শিলিগুড়িতে বিঁধলেন মোদি
Narendra Modi in West Bengal

‘উত্তরবঙ্গে যখন বন্যায় বিপর্যস্ত, তৃণমূল তখন কলকাতায় উৎসবে ব্যস্ত’, শিলিগুড়িতে বিঁধলেন মোদি

মাদ্রাসার জন্য টাকা বরাদ্দ হলেও উত্তরবঙ্গ বঞ্চিত! অভিযোগ মোদির

ওয়েব ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) নিজেদের উত্তরের ‘শক্তঘাঁটি’ অটুট রাখবে গেরুয়া শিবির? রবিবার শিলিগুড়ির সভা থেকে সেই ভরসার কথা শুনিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। উত্তরবঙ্গের প্রতি দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসকে নজিরবিহীনভাবে বিঁধলেন প্রধানমন্ত্রী। মনে করালেন, গত বছর উত্তরবঙ্গের(North Bengal Disaster) একাধিক জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার দিনে কলকাতায় দুর্গাপুজোর কার্নিভালের (Durga Puja Carnival) আয়োজনের কথাও।মাদ্রাসায় ৬ কোটি টাকা দিলেও উত্তরবঙ্গ তৃণমূল আমলে বঞ্চিত, সেই অভিযোগও করেছেন প্রধানমন্ত্রী।

বিগত ১৫ বছর ধরে তৃণমূল সরকার উত্তরবঙ্গকে অবহেলা করে আসছে – বিজেপির এই চেনা অভিযোগের সুর এদিন মোদির গলায় আরও চড়া হল। শিলিগুড়ির সভা থেকে তিনি অভিযোগ করেন, তৃণমূল সরকার উত্তরবঙ্গকে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রেখেছে। প্রধানমন্ত্রীর কথায়, “তৃণমূল উত্তরবঙ্গ বিরোধী। এরা এখানে কাজ করেনি এবং কেন্দ্রকেও কাজ করতে দেয়নি। উন্নয়নের জন্য পাঠানো কেন্দ্রীয় অর্থ এরা নয়ছয় করেছে বা ব্যবহারই করেনি।”এ দিন বলেন, ‘যখন এখানে এত বৃষ্টি হল, চারদিকে হাহাকার, সেই সময় তৃণমূলের সরকার কলকাতায় উৎসব পালন করছিল। তৃণমূল উত্তরবঙ্গ বিরোধী, আদিবাসীবিরোধী, চা-বাগানবিরোধী, মহিলা আর যুববিরোধী দল। তাই পশ্চিমবঙ্গে এ বার পরিবর্তন দরকার।

আরও পড়ুন: ‘দেশে একটা টুকরে টুকরে গ্যাং আছে’, তৃণমূলকে আক্রমণ মোদির

মোদি বলেন, ‘‘আপনাদের প্রধান সেবক বাংলার উন্নয়নের জন্য সবরকম চেষ্টা করছে। কিন্তু তৃণমূল কেন্দ্রের সব কাজে বাধা দিচ্ছে। পোরবন্দর থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত পূর্ব-পশ্চিম করিডরের কাজও এই কারণেই এখনও পূর্ণ হয়নি। বিজেপি সরকার এলে দ্বিগুণ গতিতে পশ্চিমবঙ্গের বিকাশ হবে। আমরা উত্তরবঙ্গের জন্য অনেক ঘোষণা করেছি। ক্যানসার হাসপাতাল, ফ্যাশন ইনস্টিটিউট, আইআইটি-র মতো প্রতিষ্ঠান এখানে তৈরি করা হবে।’তিনি আরও বলেন, উন্নয়নের স্বার্থে উত্তরবঙ্গকে সমান চোখে দেখা হয় না— এমন অভিযোগ বরাবর করে এসেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। উত্তরবঙ্গের জেলাগুলিকে অবজ্ঞা করার অভিযোগ তুলে মোদির বার্তা, ‘উত্তরবঙ্গকে ইচ্ছা করে পিছিয়ে রেখেছে তৃণমূল। কাজ করেনি। কাজ হতে দেয়নি। কেন্দ্রের টাকা ব্যবহার করেনি। নির্মম এই সরকার মাদ্রাসার জন্য ৬ হাজার কোটির বাজেট বরাদ্দ করেছে। কিন্তু এত বড় উত্তরবঙ্গের উন্নয়নের জন্য রাজ্য সরকার পর্যাপ্ত বাজেট বরাদ্দ করেনি। নিজেদের বিশেষ ভোটব্যাঙ্ককে তুষ্ট করতেই ওরা ব্যস্ত।’

মোদি বলেন, ‘‘চা-বাগানের উন্নতিতে নজর দেয়নি তৃণমূল। প্রতিবেশী অসমকে দেখুন চা বাগানে বিজেপি কত সাহায্য করেছে। ভূমির পাট্টাও দিয়েছে। আপনাদের এখানকার চায়ের স্বাদ আমার চেয়ে ভাল আর কে জানবে!’’তিনি বলেন, ‘‘চা-বাগানের উন্নতিতে নজর দেয়নি তৃণমূল। প্রতিবেশী অসমকে দেখুন চা বাগানে বিজেপি কত সাহায্য করেছে। ভূমির পাট্টাও দিয়েছে। আপনাদের এখানকার চায়ের স্বাদ আমার চেয়ে ভাল আর কে জানবে!’’

এবারের নির্বাচনে তৃণমূলকে হারানোর ডাক দিলেন তিনি। রাজ্যে বিজেপি সরকার তৈরির পরে উত্তরবঙ্গে উন্নয়ন হবে। ডবল ইঞ্জিন সরকার ডবল উন্নয়ন করবে। মোদি বলেন, ‘‘বামেদের সুযোগ দিয়েছেন। তৃণমূলকে সুযোগ দিয়েছেন। মোদিকে একটা সুযোগ দিন। নারীদের সুরক্ষার জন্য, কর্মসংস্থানের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, গরিবকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য, বাংলার সংস্কৃতিকে তুষ্টিকরণ থেকে বাঁচানোর জন্য একটা সুযোগ মোদীকে দিন।’’

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor