ওয়েবডেস্ক- সকাল থেকেই আকাশে ঘন (Cloudy Sky) কালো মেঘ, চলছে বৃষ্টি (Rain) । কলকাতার পাশাপাশি ব্যাপক ঝড়-বৃষ্টি (Storm) সহ বজ্রপাত (Thunderstorm) হচ্ছে জেলাগুলিতে। বিকেলের পরেই কালো মেঘ করে দমকা হাওয়া সেই সঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী (Kalbaishakhi) । স্বস্তির মধ্যে কমেছে তাপমাত্রা। সব থেকে সমস্যায় পড়ছেন অফিয যাত্রীরা। আজও আবহাওয়া পরিবর্তনের কোনও ইঙ্গিত দেয়নি হাওয়া অফিস।
সকাল থেকেই মেঘলা আকাশ, সেই সঙ্গে সারাদিন চলবে বৃষ্টি। বিকেল বা সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দিনের যেকোনও সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ থেকে আগামী দু-তিন ঘণ্টায় দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। শুক্রবার থেকে রবিবারের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস। উইকেন্ডে শুষ্ক আবহাওয়া জারি। কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.০ ডিগ্রি।
দুই অক্ষরেখার অবস্থান সঙ্গে একটি ঘূর্ণাবর্ত অবস্থানরত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন অংশে। যার জেরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে। এই জলীয় বাষ্প থেকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে
বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। উইকেন্ডে শনি ও রবিবার এবং সোমবার শুষ্ক আবহাওয়া তাপমাত্রা বাড়বে। তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান।
আরও পড়ুন- ভবানীপুর কেন্দ্রে বিচারাধীন ১৪ হাজারের মধ্যে, চূড়ান্ত তালিকায় নাম বাদ গেল কতজনের?
আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা ও নদিয়া জেলার বহু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ।
বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আইএমডির তরফে দুই একটি জায়গায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
অপরদিকে উত্তরবঙ্গে বৃহস্পতিবার সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরের উপরের পাঁচ জেলায়। আগামী ১০-১৪ এপ্রিল শুধুমাত্র ওপরের দিকের পাঁচ জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস। উইকেন্ডে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা তাপমাত্রা সামান্য বাড়বে।
আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে।







