Wednesday, April 8, 2026
HomeScrollজীবিত হয়েও সরকারি পোর্টালে মৃত! সরকারি ভাতা বন্ধ বৃদ্ধার
Siliguri Subdivision

জীবিত হয়েও সরকারি পোর্টালে মৃত! সরকারি ভাতা বন্ধ বৃদ্ধার

বিষয়টি খতিয়ে দেখে ঠিক করার আশ্বাস বিডিও

ওয়েবডেস্ক-  জীবিত হয়েও সরকারি পোর্টালে (Government portal) মৃত! পোর্টালে মৃত থাকার জেরে বন্ধ সরকারি তফশিলী বন্ধু ভাতা! বৃদ্ধার বয়স বর্তমানে ৭২ বছর! এই সময় শারীরিক সমস্যা স্বাভাবিক! তবে দিব্যি চলাচল করছেন বৃদ্ধা (Old Lady), কিন্তু সরকারি পোর্টালে তিনিই মৃত! শিলিগুড়ি মহকুমার (Siliguri Subdivision) খড়িবাড়ির বারাসত (Kharibari Barasat) ভিটার বাসিন্দা জোৎস্না মন্ডল! তফশিলী বন্ধু ভাতার জেরে প্রতি মাসে ১০০০ টাকা সরকারি ভাতা পেতেন তিনি!

গত ২ বছর আগে শারীরিক অসুস্থতার জন্য ব্যাঙ্কে ভাতার টাকা আনতে গিয়ে দেখেন ২০২৪ সালে মার্চ মাস থেকে ভাতা টাকা ঢোকেনি! টাকা না পেয়ে বিডিও অফিসে নিজেকে মৃত বলে জানতে পারেন তিনি! ভাতা চালুর দাবিতে বহুবার আবেদন করেও সমস্যা মেটেনি।

বৃদ্ধার অভিযোগ,  আমাকে মৃত বলা হয়েছে। কিন্তু আমি তো বেঁচেই আছি। ৫ বছর ধরে ভাতা পেয়েছি, গত ২ বছর ধরে বন্ধ। কিন্তু আমাকে কেন মৃত করল জানি না। দ্রুত ভাতা চালু  করার দাবি বৃদ্ধার। অন্যদিকে বৃদ্ধার ছেলের দাবি, বহুবার ঘোরাঘুরি করেও লাভ হয়নি।

আরও পড়ুন- রবি ঠাকুরের প্রিয় শান্তিনিকেতনে কেমন কাটল মাতৃভাষা দিবসের সকাল? দেখুন

পঞ্চায়েত,  প্রধান থেকে শুরু করে বিডিও অফিসেও যাওয়া হয়েছে। জীবিত মানুষকে কিভাবে মৃত করল! দ্রুত ভাতা চালু হোক দাবি জানান তিনি। অপরদিকে বিষয়টি জানা নেই! সরকারি সুযোগ সুবিধা বন্ধ থাকার কথা নয়। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাব মত রানীগঞ্জ পানিশালী গ্ৰাম পঞ্চায়েতে প্রধান সান্তনা সিংহর।

পাশাপাশি খড়িবাড়ির বিডিও দীপ্তি সাউ টেলিফোনে জানান, অভিযোগ জানিয়েছেন। চিঠি করার কথা বলা হয়েছে। কি সমস্যা হয়েছে দেখতে হবে। জানতে পেরে আমরা তদন্ত করছি। বিষয়টি ঠিক করা হবে।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto