Thursday, March 19, 2026
HomeBig news‘বিজেপির সিট তলানিতে নামবে’ তীব্র কটাক্ষ মমতার
Mamata Banerjee

‘বিজেপির সিট তলানিতে নামবে’ তীব্র কটাক্ষ মমতার

‘এত ভয় পাচ্ছেন কেন’ প্রার্থী তালিকা প্রকাশের আগে বিজেপিকে খোঁচা তৃণমূল সুপ্রিমোর

ওয়েবডেস্ক-  আজ তৃণমূলের প্রার্থী তালিকা (Tmc Candidate List) প্রকাশ। আর সেই তালিকা প্রকাশের আগেই বিজেপি (Bjp)  সহ নির্বাচন কমিশনকে (Election Commission)  একযোগে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।  মুখ্যমন্ত্রী বলেন, বাংলার অস্তিত্বের লড়াই এটা। দিল্লি জিতবে না। আমাদের হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছেন। একটা ক্ষমতা কাড়তে পারেননি। সেটা মানুষের ক্ষমতা।

বাংলার অস্মিতাকে, সমস্ত সমাজ, জাতি, বর্ণ ও ধর্মকে শুভনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীতালিকা ঘোষণা করতে যাচ্ছি। তা আগে বলি বিজেপিকে, এত ভয় পাচ্ছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এজেন্সি দিয়ে কলকাঠি না নাড়িয়ে, লক্ষ লক্ষ বাইরের লোক না নিয়ে এসে, গ্যাসের সঙ্কট না করে লড়াইতে আসুন। শান্তি এবং সৌজন্য রক্ষা করে লড়াই হোক। বিজেপির কমিশনকে বলব, ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন।’’ এত ভয় পাচ্ছেন কেন? এখানে গ্যাসের সঙ্কট না করে রাজনৈতিকভাবে লড়াই করুন। গণতান্ত্রিকভাবে লড়াই টা হোক না।

আরও পড়ুন- তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোন কেন্দ্রে কে প্রার্থী? দেখুন সরাসরি

ভোটের আগেই ভিকট্রি সাইন দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মা মাটি মানুষ জিতবে। দিল্লি কা লাড্ডু রা জিতবে না।  তালিকা প্রকাশের আগেই বিজেপিকে খোঁচা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যয়ী সুরে জানিয়ে দেন, বিজেপিকে যোগ্য জবাব দেবে মানুষ। ২২৬ এর বেশি আসনে জিতব।

এদিন পুরনো অফিস থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীতালিকা ঘোষণা করবেন। ২০১১, ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই অফিস থেকেই প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন তিনি। একদিকে সুব্রত বক্সী ও অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে প্রার্থী তালিকা  নিয়ে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor