Wednesday, March 18, 2026
HomeScrollমদন তামাং হত্যা মামলায় স্বস্তি পেলেন না বিমল গুরুং

মদন তামাং হত্যা মামলায় স্বস্তি পেলেন না বিমল গুরুং

নয়াদিল্লি: মদন তামাং (Madan Tamang) হত্যা মামলায় স্বস্তি পেলেন না বিমল গুরুং (Bimal Gurung)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ রইল বহাল সুপ্রিম কোর্টেও (Supreme Court)। যদিও তার ফলে বিমলের রাজনৈতিক গুরুত্ব কমেনি।‌ বিশেষত নতুন করে গোর্খাল্যান্ড গঠন সহ ১১টি গোর্খা উপজাতিকে তফসিলি উপজাতি মর্যাদা দেওয়ার প্রশ্নে কেন্দ্রের ডাকে ত্রিপাক্ষিক বৈঠক হতে চলেছে। যদিও বুধবার হতে চলা ওই বৈঠকে শুধুমাত্র সংসদ সদস্য ও বিধায়কদের ডাকা হয়েছে। যার ফলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে উদ্যোগটি অন্য অর্থ বহন করছে।

২০১০ সালের মে মাসে দার্জিলিঙে (Darjeeling) সভা করতে গিয়ে খুন হন মদন। সেই হত্যাকাণ্ডের মামলায় বিমলকে যুক্ত করার নির্দেশ দেয় হাইকোর্ট। রায় বিমলের তরফে চ্যালেঞ্জ করা হলে বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি প্রসন্ন ভারালের মন্তব্য, তিনি তো জামিনেই আছেন। ট্রায়াল কোর্টের মামলা আগে শেষ হোক। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই অভিযুক্তের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকার কথা বলা হয়েছে। যা কার্যকর করার জন্য এলাকায় না থাকলেও চলে।

আরও পড়ুন: অসুস্থ লালুপ্রসাদ যাদব, তড়িঘড়ি আনা হচ্ছে দিল্লির এইমসে

উল্লেখ্য, সিবিআই চার্জশিটে বিমলের নাম থাকলেও ২০১৭ সালে নগর ও দায়রা আদালত বিমলকে এই মামলার তদন্ত প্রক্রিয়া থেকে রেহাই দেয়। কিন্তু মদন তামাং-এর স্ত্রী ও সিবিআই-এর (CBI) আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ফের তাঁকে মামলায় যুক্ত করার নির্দেশ দেয়।

ওদিকে ওই বৈঠকে পাহাড়ের প্রতিটি দলের প্রতিনিধিদের না ডাকা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষত গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ও বিরোধীদের কোনও প্রতিনিধিকে বৈঠকে না ডাকায়। এমনকী রাজ্যের শাসকদলও সেখানে আমন্ত্রিত নয়। তবে স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের নেতৃত্বে হওয়া ওই বৈঠকের দিকে সকলের নজর থাকছে। পাহাড়ে নতুন রাজনৈতিক অঙ্কের সম্ভাবনা উঁকি দিচ্ছে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor