Monday, June 15, 2026
HomeScroll৩ মাসে ১৬ কেজি ওজন কমিয়ে আরও সুন্দরী আলিয়া!
Alia Bhatt

৩ মাসে ১৬ কেজি ওজন কমিয়ে আরও সুন্দরী আলিয়া!

কীভাবে সম্ভব হল? জানালেন নিজেই...

ওয়েব ডেস্ক: বলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt) আজ ৩৩ বছরে পা দিলেন। অভিনয় জগতে সাফল্যের পাশাপাশি তিনি এখন একজন মা-ও। স্বামী রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং মেয়ে রাহাকে (Raha Kapoor) নিয়ে পরিবার সামলে আন্তর্জাতিক মঞ্চেও নিজের দক্ষতার ছাপ রেখেছেন তিনি। সম্প্রতি বাফটা ২০২৬-এর (BFTA 2026) মঞ্চে উপস্থাপনা করে প্রশংসাও কুড়িয়েছেন আলিয়া। জন্মদিনে পরিবারকে নিয়ে হংকংয়ে সময় কাটাচ্ছেন অভিনেত্রী।

কিন্তু ব্যস্ত জীবন, সংসার এবং সন্তানের দায়িত্ব সামলেও কীভাবে এত ফিট থাকেন তিনি? এই প্রশ্নের উত্তর দিয়েছেন আলিয়া নিজেই। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কঠোর ডায়েট নয়, বরং সাদামাটা ঘরোয়া খাবারই তাঁর ফিট থাকার মূলমন্ত্র।

আরও পড়ুন: প্রয়াত অভিনেত্রী মধু মালহোত্রা!

মেয়ে রাহার জন্মের পর আলিয়ার ওজন অনেকটাই বেড়ে গিয়েছিল। কিন্তু মাত্র তিন মাসে প্রায় ১৬ কেজি ওজন কমিয়ে ফেলেন তিনি। অভিনেত্রীর কথায়, এর জন্য কোনও কঠিন ডায়েট বা অতিরিক্ত শরীরচর্চা করেননি তিনি। বরং নিয়মিত হাঁটাহাঁটি, হালকা শরীরচর্চা এবং সুষম খাবার, এই তিনটিই ছিল তাঁর ভরসা। পাশাপাশি সন্তানকে স্তন্যপান করানোর ফলে স্বাভাবিকভাবেই ওজন কমে যায় বলেও জানিয়েছেন তিনি।

খাবারের ক্ষেত্রেও আলিয়ার পছন্দ বেশ সহজ। তিনি খুব একটা কড়া ডায়েট মানেন না। শুধু স্যালাড খেয়ে দিন কাটানো তাঁর পছন্দ নয়। বরং ভাত-তরকারি, রুটি, এই সাধারণ খাবারেই তৃপ্তি পান তিনি। তবে গমের আটার রুটির বদলে অনেক সময় রাগি বা জোয়ারের আটার রুটি খান। এছাড়া নিরামিষ খাবারই বেশি পছন্দ তাঁর।

সন্তান জন্মের পর অনেক মায়ের মতো আলিয়াকেও মানসিক ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। নতুন দায়িত্ব সামলাতে গিয়ে তিনি উদ্বিগ্নও হয়ে পড়েছিলেন। সেই সময় থেরাপির সাহায্যও নিয়েছিলেন অভিনেত্রী।

প্রসঙ্গত, খুব দ্রুত ওজন কমানো নিয়ে সমাজমাধ্যমে নানা আলোচনা হয়েছিল। অনেকেই মনে করেছিলেন কৃত্রিম উপায়ে ওজন কমিয়েছেন তিনি। তবে আলিয়া স্পষ্ট জানিয়েছেন, সঠিক খাবার, নিয়মিত শরীরচর্চা এবং স্বাভাবিক জীবনযাপনই তাঁর ফিটনেসের রহস্য। আগামী দিনে আলিয়াকে দেখা যাবে ‘আলফা’, ‘ব্রহ্মাস্ত্র ২’ এবং ‘জি লে জারা’-সহ একাধিক বড় ছবিতে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d