Wednesday, April 8, 2026
HomeBig newsভার্চুয়াল বৈঠকে মুখে মুখে তর্ক! চূড়ান্ত তিরস্কার করে অবজার্ভারকে সরিয়ে দিলেন জ্ঞানেশ...
Election Commission of India

ভার্চুয়াল বৈঠকে মুখে মুখে তর্ক! চূড়ান্ত তিরস্কার করে অবজার্ভারকে সরিয়ে দিলেন জ্ঞানেশ কুমার

"আপনি আমার সঙ্গে এই ধরনের ব্যবহার করতে পারেন না," জ্ঞানেশ কুমারকে পাল্টা জবাব অবজার্ভারের

কোচবিহার: ভার্চুয়াল বৈঠক ঘিরে তৈরি হওয়া বিতর্কের জেরে অবশেষে পদ খোয়াতে হল কোচবিহার দক্ষিণের (Cooch Behar Dakshin) অবজার্ভার (Observer) অনুরাগ যাদবকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) সঙ্গে সরাসরি বাদানুবাদে জড়ানোর পরই এই কঠোর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission of India)। সূত্রের দাবি, কর্তব্যে গাফিলতি ও প্রাথমিক তথ্য না জানার অভিযোগেই তাঁকে দায়িত্ব থেকে সরানো হয়েছে।

বুধবার কী ঘটেছিল বৈঠকে? জানা গিয়েছে, এদিন পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর অবজার্ভারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসে নির্বাচন কমিশন। সেখানে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বুথ সংখ্যা ও স্পর্শকাতর এলাকাগুলি নিয়ে প্রশ্ন করা হলে সঠিক উত্তর দিতে পারেননি অনুরাগ যাদব। কমিশনের একাংশের মতে, দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও নিজের দায়িত্বপ্রাপ্ত এলাকার এমন মৌলিক তথ্য না জানা গুরুতর প্রশাসনিক ব্যর্থতারই প্রমাণ।

আরও পড়ুন: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তৃণমূলের

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে পড়েন মুখ্য নির্বাচন কমিশনার। বৈঠকের মধ্যেই তিনি অনুরাগকে ‘গো ব্যাক টু হোম’ বলে কড়া বার্তা দেন। তবে সেখানেই থেমে থাকেননি অনুরাগও। পাল্টা জবাবে তিনি নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, এভাবে কথা বলা উচিত নয়। বৈঠকের পর নির্বাচন কমিশন অনুরাগ যাদবকে অবজার্ভারের পদ থেকে সরিয়ে দেয়। কমিশনের তরফে স্পষ্ট বার্তা, নির্বাচনের মতো স্পর্শকাতর প্রক্রিয়ায় কোনও ধরনের গাফিলতি বা তথ্যের ঘাটতি বরদাস্ত করা হবে না।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto