Monday, February 16, 2026
HomeScrollতুমুল হাওয়া বদল, রাজ্যজুড়ে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

তুমুল হাওয়া বদল, রাজ্যজুড়ে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

কলকাতা: বসন্তের শুরুতেই বর্ষার আবহ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস (Weather Forecast)। মঙ্গলবার থেকেই ঝড়-বৃষ্টি শুরু হয়েছে, যা চলবে রবিবার পর্যন্ত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা (Rain Forecast) রয়েছে। শুধু বৃষ্টি নয়, বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিকে কলকাতায় (Kolkata Weather) বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, দিনের বেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে বিকেল থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে।

আরও পড়ুন: দেওয়াল লিখনে SFI-কে হুমকি! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হুলুস্থুল কাণ্ড

তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের (North Bengal Weather) পাহাড়ি এলাকাগুলিতেও আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও সিকিমে তুষারপাত হতে পারে। এদিকে সুন্দরবন এলাকায় সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে এবং হালকা বৃষ্টিও শুরু হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কেটে যাওয়া এবং বঙ্গোপসাগরে জলীয় বাষ্প সঞ্চারের ফলে রাজ্যে এই বৃষ্টি হচ্ছে। ফলে পাঁচ দিন ধরে বৃষ্টি চলবে। এর ফলে শীত প্রায় বিদায় নিয়েছে। রাজ্যের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে।

এই অসময়ের বৃষ্টি কৃষকদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক জায়গায় আলু তোলার কাজ চলছে। বৃষ্টির কারণে চাষের কাজে বাধা পড়তে পারে। পাশাপাশি, কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যা ফসলের মারাত্মক ক্ষতি করতে পারে। ফলে এই হাওয়া বদল নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS idn slot