Wednesday, March 18, 2026
HomeScrollবসিরহাটে দক্ষিণে নতুন মুখ, গুরুত্বপূর্ণ এই আসনের তৃণমূল প্রার্থী কে জানেন?
Basirhat Dakshin Assembly

বসিরহাটে দক্ষিণে নতুন মুখ, গুরুত্বপূর্ণ এই আসনের তৃণমূল প্রার্থী কে জানেন?

ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নেতার উপরেই ভরসা রাখল তৃণমূল কংগ্রেস

উত্তর ২৪ পরগনা: ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই প্রার্থী নির্বাচনে ধারাবাহিকভাবে নতুন মুখে ভরসা রেখে এসেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। সেই ধারাই বজায় রেখে এবার উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে (Basirhat Dakshin Assembly) দল ভরসা রাখল ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নেতা সুরজিৎ মিত্র বাদলের উপর।

প্রার্থী ঘোষণার পর থেকেই এলাকায় জোরকদমে প্রচার শুরু করেছেন তৃণমূলের এই তরুণ তুর্কি। বসিরহাট টাকি রোড, কলেজপাড়া সহ বিভিন্ন এলাকায় বসিরহাট পৌরসভার সমস্ত কাউন্সিলরদের সঙ্গে নিয়ে জনসংযোগে নেমেছেন সুরজিৎ। পথচলতি মানুষ থেকে শুরু করে সাধারণ নাগরিক—সবার মধ্যেই দেখা যাচ্ছে উৎসাহ ও আবেগের স্রোত। এই উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত প্রার্থী নিজেও।

আরও পড়ুন: উন্নয়নের গ্রামারে বাজিমাত করবেন মাস্টারমশাই? জামালপুরে তৃণমূলের বাজি ‘ভূমিপুত্র’ ভূতনাথ মালিক

প্রচারের ময়দান থেকেই সুরজিৎ মিত্র বাদল জানিয়েছেন, জয়ের পর তাঁর মূল লক্ষ্য হবে এলাকার সার্বিক উন্নয়ন। বিশেষ করে বসিরহাটে দীর্ঘদিনের সমস্যা আর্সেনিকমুক্ত পানীয় জলের ব্যবস্থা, সুস্বাস্থ্য পরিষেবা এবং যানজটমুক্ত শহর গড়ে তোলার দিকে জোর দেবেন তিনি। পাশাপাশি রেললাইনের উপর একটি সেতু নির্মাণের দাবিও তিনি গুরুত্ব দিয়ে উত্থাপন করবেন বলে আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকেই তৃণমূলের ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত সুরজিৎ মিত্র বসিরহাটে সংগঠনের অন্যতম পরিচিত মুখ। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও দক্ষতার কারণে তিনি এলাকায় একজন শক্তিশালী সংগঠক হিসেবে পরিচিত। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেও দলীয় মহলে তাঁর পরিচিতি রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নতুন মুখ হলেও সংগঠনে দীর্ঘ অভিজ্ঞতা এবং এলাকার সঙ্গে নিবিড় যোগাযোগ – এই দুইয়ের জোরেই বসিরহাট দক্ষিণে তৃণমূলের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন সুরজিৎ মিত্র ‘বাদল’।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor