Wednesday, March 18, 2026
HomeBig newsআজ দুটি কর্মসূচি নিয়ে নদিয়া সফরে মুখ্যমন্ত্রী
Mamata Banerjee

আজ দুটি কর্মসূচি নিয়ে নদিয়া সফরে মুখ্যমন্ত্রী

রাস্তা নির্মাণে মেগা-প্রকল্পের সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

ওয়েবডেস্ক-  বছর ঘুরলেই ২০২৬ এর বিধানভা ভোট (2026 Assemble Election)। একদিকে এসআইআর (SIR)  ও ভোটের আবহে জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee)। আজ প্রশাসনিক ও একটি রাজনৈতিক পর পর দুটি কর্মসূচি নিয়ে আজ একদিনের নদিয়া সফরে (Nadia Visit)  যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দুপুরে কৃষ্ণনগরে হেলিপ্যাডে পৌঁছবেন তিনি। প্রথমে সরকারি অনুষ্ঠানে যোগ, পরে রয়েছে একটি রাজনৈতিক সভা। এদিনের সরকারি অনুষ্ঠান থেকে রাজ্য রাস্তা নির্মাণে মেগা-প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী।

গ্রাম ও শহর মিলিয়ে ২০ হাজার কিলোমিটারের বেশি রাস্তা তৈরি করবে সরকার। এই রাস্তা নির্মাণে প্রায় ৮৪৮৭ কোটি টাকা খরচ হবে রাজ্যের তহবিল থেকে। সেইসঙ্গে ‘পথশ্রী’ ও ‘রাস্তাশ্রী’ প্রকল্পে রাস্তা নির্মাণে গতি আনতে রাজ্যের তরফে আলাদা করে টেন্ডার করার নয়া পোর্টাল খুলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বে ২০,৪৭৯টি রাস্তা নির্মাণ হবে।

আরও পড়ুন-  ‘খেলা হবে’ র পর এবার ভাইরাল দেবাংশুর ‘হ্যালো মোদিজি’

যার দৈর্ঘ্য প্রায় ২০ হাজার ৩০ কিলোমিটার। এর মধ্যে সব চেয়ে বড় অংশটি রয়েছে পঞ্চায়েত  দফতরের অধীনে। রাজ্যের এই পরিকল্পনায় গ্রামীণ ক্ষেত্রে ৯,১১৪টি রাস্তা তৈরি হবে।  সমস্তটা মিলিয়ে এই রাস্তার দৈর্ঘ্য হবে প্রায় ১৫,০১১ কিলোমিটার। ৬,৯৮৭ কোটি টাকা রাজ্য তহবিল থেকে ব্যয়ে এই সড়ক নির্মাণ করা হচ্ছে। এর সঙ্গে যুক্ত রয়েছে শহরাঞ্চলের রাস্তা তৈরির কাজও। কেএমডিএ-এর  ১১,৩৬৫টি রাস্তা অধীনে তৈরি হবে।  দৈর্ঘ্যের হিসাবে প্রায় ৫,০১৯ কিলোমিটার। আনুমানিক খরচ ১,৫০০ কোটি টাকা। কাজ শুরু হয়ে যাবে জানুয়ারি মাস থেকে।

সরকারি অনুষ্ঠানের পর রাজনৈতিক সমাবেশ করবেন মুখ্যমন্ত্রী। এসআইআর ইস্যুতে নদিয়া থেকে তৃণমূল সুপ্রিমো কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।

দেখুন আরও খবর-

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor