Saturday, May 2, 2026
HomeScrollবুমরাকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে BCCI! কারণটা জানলে চমকে উঠবেন
Jasprit Bumrah

বুমরাকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে BCCI! কারণটা জানলে চমকে উঠবেন

বোর্ডের কোন সিদ্ধান্তে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন জসপ্রীত বুমরা? দেখুন

ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপের আবহেই ক্রিকেটারদের বেতন কাঠামোয় আমূল বদল এনেছে বিসিসিআই (BCCI)। ভারতের জাতীয় দলে খেলা পুরুষ ও মহিলা- উভয় ক্রিকেটারদের জন্য ‘এ প্লাস’ গ্রেড তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ, এবার থেকে যোগ্যতা অনুযায়ী দেশের ক্রিকেটারদের চারটি বিভাগ অনুযায়ী বেতন দেবে বোর্ড। সেই কারণেই আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছেন বুমরার মতো একাধিক তারকা। এবার এই বিষয়টি নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই।

সম্প্রতি ২০২৫-২৬ মরসুমের জন্য পুরুষ ও মহিলা সিনিয়র দলের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। তবে এবার চুক্তির কাঠামোতে বড় পরিবর্তন আনা হয়েছে। ‘এ প্লাস’ গ্রেড সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে। এদিকে আবার নতুন কাঠামো অনুযায়ী সর্বোচ্চ স্তর ‘গ্রেড এ’-তে রাখা হয়েছে মাত্র তিনজন ক্রিকেটারকে, তাঁরা হলেন শুভমন গিল (Shubman Gill), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।

আরও পড়ুন: বদলে যাচ্ছে ধোনির জার্সি নম্বর! উদ্বিগ্ন ভক্তরা

এদিকে ২০২৪-২৫ মরসুমে গ্রেড অনুযায়ী ‘গ্রেড এ’-এর ক্রিকেটাররা বছরে পেতেন ৫ কোটি টাকা, ‘গ্রেড বি’-র ক্রিরকেটাররা পেতেন ৩ কোটি টাকা, ‘গ্রেড সি’-র ক্রিকেটাররা পেতেন ১ কোটি টাকা করে। তবে ‘গ্রেড এ প্লাস’-এর ক্রিকেটাররা পেতেন বছরে ৭ কোটি টাকা। তবে এখন ‘গ্রেড এ প্লাস’ তুলে দেওয়ার ফলে বিশেষ করে জসপ্রীত বুমরার মতো অল-ফরম্যাট খেলোয়াড়রা, যাঁরা আগে বছরে ৭ কোটি টাকা পেতেন, তা এখন কমে ৫ কোটিতে নেমে আসতে চলেছে। অর্থাৎ, বছরে প্রায় ২ কোটি টাকার ক্ষতির মুখে পড়তে চলেছেন তিনি।

এই অবস্থায় জানা গিয়েছে, বিসিসিআই ইতিমধ্যেই বুমরার ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে। বোর্ডের এক সূত্রের কথায়, এমন পারফর্মার ক্রিকেটারের পারিশ্রমিক হঠাৎ কমে যাওয়া ন্যায্য নয়। ফলে চুক্তির মূল্যায়নে পরিবর্তন আনা হতে পারে। তবে শুধু শুধু বুমরা নন, গ্রেড নেমে যাওয়ার কারণে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারও ক্ষতির মুখে পড়তে চলেছেন। সেই তালিকায় রয়েছেন কে এল রাহুল, মহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ এবং অক্ষর প্যাটেলের মতো ক্রিকেটাররা।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188