ওয়েবডেস্ক- আর্থিক ক্ষতিপূরণে আর দিতে হবে না আয়কর (Income Tax) । বড় ঘোষণা নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) । শুধু তাই নয়, আইটি রিটার্ন জমা দেওয়ার সময়সীমাও বাড়ল। এবার স্বল্প জরিমানায় ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন রিভাইজ করা যাবে। আগে ডেডলাইন ছিল ৩১ ডিসেম্বর। অর্থাৎ আয়কর রিটার্ন জমা করার সময় ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ মার্চ করা হচ্ছে। এর জন্য ন্যূনতম ফি দিতে হবে। ট্যাক্স রিটার্নের নিয়মেও ছাড় নিয়মেও ছাড় ঘোষণা। যারা আইটিআর-১, আইটিআর-২ জমা দেন, তারা ৩১ জুলাই পর্যন্ত জমা দিতে পারবেন। নন-অডিট বিজনেস বা ট্রাস্ট ৩১ অগস্ট পর্যন্ত জমা দিতে পারবেন।
১ এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন। বাজেট (Budget 2026-2027) পেশের সময় জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নতুন আয়কর আইনে ৩১ জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে। অডিট হয়নি এমন ব্যবসায়িক মামলা বা ট্রাস্টের ক্ষেত্রে ৩১ অগস্ট পর্যন্ত রিটার্ন দাখিল করার সুযোগ।
আরও পড়ুন- দেশজুড়ে ৫টি বিশ্ববিদ্যালয় টাউনশিপ! বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
প্রতি বছরের মতো এবারেও গোটা দেশের করদাতাদের নজর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট পেশের দিকে। গত বছর সরকার ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকার মধ্যে বার্ষিক আয়কে কর থেকে অব্যাহতি দিয়ে স্বস্তি দিয়েছিল কেন্দ্র সরকার। ২০২৬ সালের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটি বড় ঘোষণা করেছেন। নতুন আয়কর এখন ১ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হবে।
অর্থমন্ত্রীর দাবি, ২০২৪ সালের জুলাই মাসে আয়কর আইন নিয়ে পর্যালোচনার কথা বলা হয়েছিল। এরপরে ২০২৫ সালে নতুন আয়কর আইন ঘোষণা করা হয়। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন কার্যকর হচ্ছে। এমনভাবে আয়কর আইন তৈরি করা হয়েছে, যাতে সাধারন মানুষের কর দিতে কোনও অসুবিধা না হয়।






