Tuesday, August 11, 2026
HomeScrollঅশ্লীলতার দায়ে নোরা ফতেহির বিতর্কিত নাচে কড়া পদক্ষেপ কেন্দ্রের
Nora Fatehi

অশ্লীলতার দায়ে নোরা ফতেহির বিতর্কিত নাচে কড়া পদক্ষেপ কেন্দ্রের

বাকস্বাধীনতা মানেই সীমাহীন মতামত প্রকাশ নয়, কড়া বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর

ওয়েবডেস্ক-  বিতর্কে নোরা ফতেহি (Nora Fatehi) ও সঞ্জয় দত্ত (Sanjay Dattu)  অভিনীত ছবির গান নিয়ে শুরু জোর বিতর্ক। বিনোদন জগতে ফের সেন্সরশিপ নিয়ে উত্তর রাজ্য-রাজনীতি। সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে কন্নড় ছবি, ‘কেডি: দ্য ডেভিল’ (KD The Devil)-এর হিন্দি সংস্করণের গান ‘সরকে চুনর তেরি সরকে’ (Sarke Chunri Teri Sarke)। এই গান নিয়ে দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। এবার বিতর্কের রেশ এবার পৌঁছে গেল লোকসভায়। গানের বিরুদ্ধে কড়াবার্তা দিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। অশ্লীলতার দায়ে এবার নিষিদ্ধ হয়ে গেল

সঞ্জয় দত্ত-নোরা ফতেহি অভিনীত ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি। সঞ্জয় দত্ত অভিনীত কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এ নোরার ‘আইটেম’ নাচের সঙ্গে রয়েছে এই নাচের দৃশ্য। এই দৃশ্যে নোরাকে সঙ্গ দিয়েছেন সঞ্জয় দত্ত। আগামী ৩০ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা। ছবির এই গানের ঝলক সম্প্রতি মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখেই গানটিকে অশ্লীল, যৌন ইন্ধনকারী বলে রে রে করে উঠেছেন নেটিজেনরা। বিতর্কের মুখে সোমবারই সোশ্যাল মিডিয়া থেকে গানটিকে সরিয়ে নেওয়া হয়। এই গানের কথা ও নাচের ভঙ্গিমা নিয়ে সরব কঙ্গনা রানাউতও। তিনিও গানটি নিষিদ্ধ করার দাবি তুলেছেন। অভিযোগের তির গানের গীতিকার রাকিব আলম। সব মিলিয়ে বিতর্কের জেরে বুধবার সংসদেও ওঠে এই নাচের প্রসঙ্গ।

আরও পড়ুন-  বিরতির পর লাইমলাইটের দুনিয়ায় পরিণীতি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Minister Ashwini Vaishnav) এ দিন সংসদে দাঁড়িয়েই গানটিকে নিষিদ্ধ ঘোষণা করেন। মন্ত্রী বলেন, এই ছবির ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি নিষিদ্ধ করা হল। শিল্পীর বাক্‌স্বাধীনতা আছে, কিন্তু সেই সবের মধেও কিছু যুক্তিসঙ্গত সীমারেখা থাকা আবশ্যিক, সেই সব কিছু মাথায় রেখেই নিয়ন্ত্রণ করা জরুরি। মন্ত্রী আরও বলেন, বাকস্বাধীনতা মানেই সীমাহীন মতামত প্রকাশ নয়। এটা সমাজ ও সংস্কৃতির প্রাসঙ্গিকতা হারাচ্ছে কি না সেটাও মাথায় রাখতে হবে। প্রসঙ্গত, সংসদে এই গানটি নিয়ে সমাজবাদী দলের সদস্য আনন্দ ভাদৌরিয়ার তোলা এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই কথা বলেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

গানের দৃশ্যটিতে একটি বারে আইটেম সং-এ নাচতে দেখা যায় নোরাকে। তার চার পাশে নাচছেন একদল পুরুষ।

নাচের ‘হুক স্টেপ’ নিয়ে সবচেয়ে বেশি আপত্তি তৈরি হয়েছে। সেখানে দেখা গেছে, বার বার নিজের শাড়ির আঁচল সরিয়ে ফেলছেন নোরা। একজন মহিলার এই ধরনের অঙ্গভঙ্গি সেটি সমাজমাধ্যমে কী বার্তা দেবে সেই নিয়ে প্রশ্ন উঠেছ।

গানের প্রথম দিকের কথাগুলির মধ্যেও যৌনমিলনের ইঙ্গিত দেওয়া হয়েছে বলেও অভিযোগ।
ছবির পরিচালকের স্ত্রী রক্ষিতা বলেন, ‘‘একটা গোটা ছবিতে যখন যৌনসঙ্গম দেখানো হয়, তাতে সমস্যা নেই, এই গানের দৃশ্য নিয়ে এত সমস্যা। ‘কেডি: দ্য ডেভিল’ ছবিতে অভিনয় করেছেন ধ্রুব সারজা, সঞ্জয় দত্ত, শিল্পা শেট্টী, রীশমা নানাইয়া।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor