ওয়েব ডেস্ক: বিরতি কাটিয়ে আবার নতুন রূপে ফিরে আসলেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra) বিনোদন। ছোট্ট নীরকে বাড়িতে রেখে ফের শুটিং ফ্লোরে পা রাখলেন অভিনেত্রী। মাতৃত্বের স্বাদ পাওয়ার পর এটাই তাঁর প্রথম কামব্যাক। সিনেমা না বিজ্ঞাপন কী দিয়ে কামব্যাক করছেন ইশকজাদে গার্ল? যদিও সেটা এখনও স্পষ্ট করেনি অভিনেত্রী।
সদ্য মা হয়েছেন পরিণীতি চোপড়া।গত অক্টোবর মাস থেকে ঠিক এই ‘ডায়াপার ডিউটি’তেই ব্যস্ত ছিলেন বলিউডের পরিণীতি চোপড়া। তাঁকে এবং তাঁর রাজনীতিক স্বামী রাঘব চড্ডাকে দেখা গেলে অন্য মেজাজে। তাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন তারকাদম্পতি। কখনও সমুদ্রপারে আবার কখনও ব্যাংককের চায়না টাউনে ঘুরছেন তাঁরা। উপভোগ করছেন স্থানীয় খাবার। ছোট্ট নীরকে বাড়িতে রেখে ফের শুটিং ফ্লোরে অভিনেত্রী।

আরও পড়ুন: ‘লিখিত দিন আপনি সনাতনী’, কেদারনাথ তীর্থে শর্ত সারাকে
মুম্বইয়ের এক স্টুডিওর বাইরে যখন পরিণীতির ভ্যানিটি ভ্যানের দরজাটা খোলা হয়, পাপারাৎজিদের ক্যামেরার ফ্ল্যাশ যেন থামতেই চাইছিল না। পরনে ধূসর রঙের র্যাপ-স্টাইল মিডি ড্রেস, চোখে বড় সানগ্লাস আর পায়ে কালো পেন্সিল হিল পরিণীতি (Parineeti Chopra Returns Work) বুঝিয়ে দিলেন, মা হওয়ার পর গ্ল্যামারে বিন্দুমাত্র মরচে ধরেনি তাঁর। উল্টে চোখেমুখে ধরা দিয়েছে এক অদ্ভুত আত্মবিশ্বাস। ভ্যান থেকে নেমে ক্যামেরার সামনে পোজ দেন। তাঁর সঙ্গে একই ফ্রেমে ধরা দিয়েছেন ইমরান খান।যদিও তিনি নতুন কোনও সিনেমার শুটিং শুরু করলেন নাকি স্রেফ কোনও বিজ্ঞাপনের কাজ, তা নিয়ে এখনও সাসপেন্স বজায় রেখেছেন।
View this post on Instagram







