Friday, February 27, 2026
Homeবিনোদন'সলমনের নিরাপত্তা সামলে শুটিং করা একটা বড় চ্যালেঞ্জ ছিল!'

‘সলমনের নিরাপত্তা সামলে শুটিং করা একটা বড় চ্যালেঞ্জ ছিল!’

ওয়েব ডেস্ক: আগামী ৩০ মার্চ ঈদ উপলক্ষে বড়পর্দায় ‘দুস্থদের রবিনহুড’ সলমনকে দেখা যাবে ‘সিকন্দর'(‘Sikandar’) ছবিতে। বলিউড ভাইজান(Bollywood Bhaijan) এ খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।জানা যাচ্ছে ছবিতে ‘শত্রুদের ত্রাস দুস্থদের রবিনহুড’ হিসেবে সলমনকে দেখা যাবে। আর তারপরেই সলমন ভক্তদের অগ্রিম বুকিং এর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আর তার মাঝেই ছবির পরিচালক এ আর মুরুগাদোস(AR Murugadoss) এই ছবির শুটিংয়ের অভিজ্ঞতার কথা সামনে এনেছেন। আটোঁসাটো নিরাপত্তার(High Security) মধ্যে সলমনকে নিয়ে শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল তা তিনি প্রকাশ্যে এনেছেন। এই ছবিতে সলমন ছাড়াও আছেন রস্মিকা মান্দানা, কাজল আগারওয়াল,শরমন জোশী, সথ্যরাজ, প্রতীক বাব্বর,অনজিনি ধাওয়ান, যতীন স্বর্ণা ও অন্যান্যরা।

আরও পড়ুন:হায়দ্রাবাদে বসতে চলেছে ‘মিস ওয়ার্ল্ড ২০২৫’এর আসর! খরচ কত!

এমনিতেই বেশ কিছুদিন ধরে সলমনের জীবননাশের হুমকি(Life Threat) চলছে। কাজেই তাকে নিয়ে বড় সিডিউলে কাজ করা যথেষ্ট ঝুঁকিপূর্ণ তো বটেই! পরিচালক মুরুগাদোষ তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানিয়েছেন যে, সলমন স্যার অন্যান্য তারকাদের থেকে একেবারেই আলাদা। তার সঙ্গে শুটিং করা মানে মহাযজ্ঞের সাক্ষী হওয়া। প্রায় প্রত্যেক দিনই ১০-১৫ হাজার মানুষ তার জন্য উপস্থিত থাকতেন। কাজেই এদের নিয়ন্ত্রণ করা এবং একইসঙ্গে সলমনের নিরাপত্তা বজায় রাখা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। সব সময় তার নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেদিকে করা নজর রাখতে হচ্ছিল। লাগাতার খুনের হুমকির জন্য শুটিং শিডিউলের বাইরে তাকে নিয়ে অনেকটা বেশি সময় লেগে যেত। ফলে প্রতিদিনই শুটিং শুরু হতে অনেক দেরি হতো। প্রথম দিকে সকলের এটা মানিয়ে নিতে একটু অসুবিধা হলো আস্তে আস্তে এটা রুটিন ওয়ার্ক হয়ে দাঁড়ায়।


প্রসঙ্গত, গতবছর ভাইজান এবং তার পরিবার যথেষ্ট আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছেন। বান্দার অ্যাপার্টমেন্টেও বিষ্ণোই গ্যাং হামলা চালিয়েছিল। দুবাই থেকে আনা বুলেট প্রুফ গাড়ি এখন বলিউড সুপারস্টারের নিরাপত্তার বাহন। আগেই জানা ছিল যে তার বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট অত্যন্ত প্রযুক্তি দিয়ে মুড়ে ফেলা হয়েছে। সবটাই তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এবং তার ছায়া সঙ্গী হিসেবে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা বাহিনী আছে। ফলে ‘সিকন্দর’ ছবির শুটিং যে কতটা চ্যালেঞ্জিং ছিল সকলের কাছে তা আর একবার ছবি মুক্তির আগে পরিচালকের গলায় শোনা গেল।

 

 

 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola