Tuesday, June 2, 2026
HomeScrollচিকিৎসায় গাফিলতিতে মৃত্যু রোগীর! চাঞ্চল্য মুর্শিদাবাদে
Murshidabad

চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু রোগীর! চাঞ্চল্য মুর্শিদাবাদে

ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন পরিবারের সদস্যরা!

মুর্শিদাবাদ : চিকিৎসায় গাফিলতিতে (Medical negligence) মৃত্যু (Death) রোগীর। এমনই অভিযোগ উঠল মুর্শিদাবাদের (Murshidabad) নবগ্রাম এলাকায়। অভিযোগ, ডাক্তার না থাকা ও নার্সদের দুর্ব্যবহারের জেরে চিকিৎসা না পেয়েই মৃত্যু হয়েছে এক তরুণীর। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়লেন পরিবারের সদস্যরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর, মুর্শিদাবাদ (Murshidabad) জেলার গুড়া পাসলা অঞ্চলের নতুনগ্রামের বাসিন্দা ২৬ বছরের সেলিনা বিবি সোমবার বমি ও তীব্র মাথাব্যথার সমস্যায় নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন। অভিযোগ, রাতের দিকে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলেও হাসপাতালে (Hospital) কোনও চিকিৎসক উপস্থিত ছিলেন না। পরিবারের দাবি, কর্তব্যরত নার্সদের কাছে বারবার অনুরোধ জানানো হলেও, তাঁরা দুর্ব্যবহার করেন, যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলেও অভিযোগ।

আরও খবর : পোস্ট অফিসে একের পর এক হুমকি ই-মেল! ফের জেলায় জেলায় বোমাতঙ্ক

অভিযোগ, অবশেষে অবস্থার অবনতি হয় মৃত্যু হয় সেলিনা বিবির। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান মৃতার পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, দায়ী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের (Police) হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর স্বাস্থ্য পরিষেবা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO