HomeScrollসেমিফাইনালে যেতে গেলে কোন অঙ্ক মেলাতে হবে ভারতকে?
Team India

সেমিফাইনালে যেতে গেলে কোন অঙ্ক মেলাতে হবে ভারতকে?

ক্যারিবিয়ানদের পরাস্ত করলেও কি সেমিফাইনালে যেতে পারবে ভারত?

ওয়েব ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কাছে সুপার ৮-এর প্রথম ম্যাচ হেরেছে ভারত (India)। যার ফলে টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) সেমিফাইনালে যাওয়া নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছিল টিম ইন্ডিয়ার (Team India) কাছে। রান রেট নিয়ে উঠে আসছিল একাধিক অঙ্ক। কিন্তু, বৃহস্পতিবার সব পরিস্থিতি বদলে গিয়েছে। একদিকে প্রয়োটিয়াদের বিরুদ্ধে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। অন্যদিকে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ রানে জিতেছে সূর্যকুমার যাদবরা। ফলে আগামী ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ জিততেই হবে ভারতকে। তবে ক্যারিবিয়ানদের পরাস্ত করলেও কি সেমি ফাইনালে যাওয়া যাবে? কী বলছে সমীকরণ?

মূলত, গ্রুপ ১-এ দুটি ম্যাচে জিতে ৪ পয়েন্ট পেয়ে সেমিফাইনালের (Semi Final) টিকিট পাকা করেছে দক্ষিণ আফ্রিকা। তবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ, দুটি ম্যাচের মধ্যে একটি করে ম্যাচ জিতেছে। ফলে দুই দলের বর্তমান পয়েন্ট ২। এদিকে তালিকায় শীর্ষে রয়েছে প্রোটিয়ারা। তার পরেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রান রেটের কারণে তাঁরা এই স্থানে রয়েছে। তাদের রানরেট +১.৭৯১। এর পরেই তৃতীয় স্থানে রয়েছে ভারত। টিম ইন্ডিয়ার রান রেট -০.১০০। অন্যদিকে দুটি ম্যাচ হারার কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে জিম্বাবোয়ে।

আরও খবর : খেলার ট্র্যাক ছেড়ে রাজনীতির ট্র্যাকে, তৃণমূলে যোগ দিলেন স্বপ্না বর্মণ

তবে, আসন্ন ম্যাচে রান রেট ততটা গুরুত্বপূর্ণ হবে না। কারণ, ভারত (India) ও ওয়েস্ট ইন্ডিজের (West Indies) পয়েন্ট হল ২। বাকি আর মাত্র একটি ম্যাচ। আগামী ১ মার্চ ইডেনে দুই দল মুখোমুখি হবে। ফলে সেই ম্যাচ যে জিতবে, তারা ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট পাকা করবে। আর যে দল হারবে, তারা ছিটকে য়াবে।

কিন্তু, বৃষ্টি বা অন্য কোনও কারণে ম্যাচ যদি বাতিল হয়, সেক্ষেত্রে দেখা হতে পারে রান রেট। আর তা যদি হয়, তাহলে ভারতের কাছে সেমিফাইনালে যাওয়া অসম্ভব হয়ে পড়বে। আর সেমিফাইনালে জায়গা পাকা করে নেবে ক্যারিবিয়ানরা।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News