Friday, February 27, 2026
HomeScrollসাইবার সেলে অভিযোগ শ্রাবন্তীর, কলকাতা টিভিকে কী জানালেন অভিনেত্রী?
Srabanti Chatterjee

সাইবার সেলে অভিযোগ শ্রাবন্তীর, কলকাতা টিভিকে কী জানালেন অভিনেত্রী?

'শিল্পীরা সফট টার্গেট, সোশ্যাল মিডিয়ায় কুমন্তব্য, ট্রোল করা হচ্ছে'

কলকাতা: হিন্দি গানে নেচে ট্রোলিংয়ের (Youtuber Trolled Srabanti) শিকার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। সোশাল মিডিয়ায় কু-মন্তব্যের শিকার হয়েছেন অভিনেত্রী। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছেন শ্রাবন্তী। মাঞ্চু দাদা নিউ নামের একটা অ্যাকাউন্টে মেনশন করে অভিযোগ দায়ের করা হয়েছে। এক ভিডিও শেয়ার করে কুরুচিকর পোস্ট করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর ভিডিও পোস্ট করার অভিযোগ ইউটিউবারের বিরুদ্ধে।শ্রাবন্তী জানান, বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমার ছবি বিকৃত করে, মিম বানিয়ে এবং নানা ভাবে উত্ত্যক্ত করা হচ্ছিল।

শ্রাবন্তী বলেন, “শিল্পীরা সবসময়ই সফট টার্গেট। এভাবে স্যোশাল মিডিয়ায় দিনের পর দিন মুখ বুজে সব সহ্য করা একজন মানুষ হিসেবে সত্যিই অসম্ভব।মিম বানিয়ে এবং নানা ভাবে উত্ত্যক্ত করা হচ্ছিল। সেটা চলছিল, আমি চুপ ছিলাম। কিন্তু সম্প্রতি ঠাকুরমার ঝুলি বলে আমি একটি ছবিতে অভিনয় করছি। সেখানে এক বৃদ্ধার চরিত্রে অভিনয় করছি। তার জন্য ওজন বাড়িয়েছি, তাই আগের তুলনায় ওয়েট পুট অন হয়েছে। দিনের পর দিন এভাবে চেহারা নিয়ে কুরুচিকর মন্তব্য মেনে নেওয়া যায় না। একইভাবে এই বিষয় চলে আসছে। মুখ খুলতে বাধ্য হলাম। বাধ্য হলাম পুলিশের দ্বারস্থ হতেও। কেন আমার চেহারার পরিবর্তন সেটা কুরুচিকর মন্তব্য করার আগে জেনে নেওয়া প্রয়োজন।”শ্রাবন্তী বলেন, “আমার লড়াইটা আমাকেই লড়তে হবে, আমি থামব না, লড়ে জবাব দেব। আমার আইনজীবীর সঙ্গে আলোচনা করেই সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি। পুলিশ তদন্ত করছে, খোঁজখবর নিচ্ছে”।

আরও পড়ুন:ঊর্ধ্বাঙ্গে শুধু উত্তরীয়, দেবতার সাজে বিয়ের মণ্ডপে বিজয় দেবরকোন্ডা!

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola