Sunday, March 1, 2026
HomeBig newsমৃত্যুর ঠিক আগে কী করছিলেন খামেনেই? সামনে এল সেই তথ্য
Iran supreme leader Ayatollah ali khamenei

মৃত্যুর ঠিক আগে কী করছিলেন খামেনেই? সামনে এল সেই তথ্য

আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে আখ্যা দিয়েছে দেশের সরকারি মাধ্যম

ওয়েবডেস্ক- মার্কিন যুক্তরাষ্ট্র (America) ও ইজরায়েলি (Israel) হানায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই (Supreme Leader Ayatollah Ali Khamenei) । ইরানের সংবাদমাধ্যম (Iran Media)  খামেনেই মৃত্যর খবর নিশ্চিত করেছে। শোকস্তব্ধ ইরান। রাষ্ট্রীয় শোক ঘোষণা (Declaration of state mourning) করা হয়েছে। মৃত্যু আগে তেহরানে নিজের কার্যালয়ে বসে কাজ করছিলেন আয়াতুল্লাহ আলি খামেনেই। হঠাৎ আক্রমণ। শনিবার ভোরে রাজধানীর তেহরানে (Tehran) কাজ করার সময় খামেনেই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক বিবৃতির বরাতে এই সংবাএ জানিয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারে বলা হয়েছে, তেহরানের লিডারশিপ হাউস কমপাউন্ডে হামলার সময় খামেনেই দায়িত্ব পালন করছিলেন।  ঘটনাটিকে ‘রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি আগ্রাসন’ আখ্যা দিয়ে তাঁর মৃত্যুর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলকে দায়ী  করেছে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। দেশের সরকারি সংবাদসংস্থা আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে আখ্যা দিয়েছে।

স্যাটেলাইট চিত্রের মাধ্যমে জানা গেছে, তেহরানের ওই কমপাউন্ডের কিছু অংশে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। লিডারশিপ হাউস কমপাউন্ডই ছিল খামেনির সরকারি কার্যালয় ও কার্যক্রমের কেন্দ্র।

আরও পড়ুন – খামেনেই মৃত্যু হতেই বি/স্ফো/র/ক ট্রাম্প, কী দাবি?

ইরানের বাহিনীর রেভলিউশনারি গার্ড জানিয়েছে, খামেনেইয়ের মৃত্যুতে তারা শোকাহত। তবে প্রত্যাঘাত হবেই। আমেরিকা ও ইজরায়েলের বাহিনীকে নিশানা করে ‘ইতিহাসের সবচেয়ে তীব্র হামলা’র হুঁশিয়ারি দিয়েছে তারা। এই তীব্রতম হামলা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই।

শনিবার রাতেই খামেনেইয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করেন  ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অপরদিকে  রবিবার সোশ্যাল মাধ্যম ট্রুথ সোশ্যালে (Truth Social) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) বলেন, ‘ইতিহাসের অন্যতম এক নিষ্ঠুর ব্যক্তি খামেনি মারা গেছেন। এটি শুধু ইরানের মানুষের জন্যই নয়, বরং সেইসব মার্কিনি এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জন্যও এক ন্যায়বিচার হয়েছে বিচার। যাদের খামেনি এবং তার রক্তপিপাসু গুন্ডাবাহিনী হত্যা কিংবা পঙ্গু করে রেখেছিল। তিনি আমাদের গোয়েন্দা এবং অত্যন্ত উন্নত ট্র্যাকিং সিস্টেম থেকে বাঁচতে পারেননি। ইজরাইলের সঙ্গে মিলে আমরা এমন এক অভিযান চালিয়েছি যে, খামেনি বা তার সঙ্গে মারা যাওয়া অন্য নেতাদের আসলে কিছুই করার ছিল না।‘

 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola