Thursday, July 16, 2026
HomeScrollশুভেন্দুর নন্দীগ্রামে কাটা গেল কত ভোটারের নাম?
Election Commission

শুভেন্দুর নন্দীগ্রামে কাটা গেল কত ভোটারের নাম?

ভবানীপুর-নন্দীগ্রামে কোথায় আপাতত কত বাদ, তথ্য দিল কমিশন

কলকাতা: রাজ্যের বিভিন্ন জেলায় প্রকাশিত হচ্ছে SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা (Bengal SIR Final Voter List)। কমিশন সূত্রে খবর, খসড়া তালিকার পর ফাইনাল ভোটার লিস্টে আরও প্রায় ৭ লাখ নাম বাদ পড়েছে। ৫৮ লাখ নাম আগেই বাদ গিয়েছিল খসড়া ভোটার তালিকায়। তবে বিধানসভা কেন্দ্র অনুযায়ী দফায় দফায় ভোটার তালিকা প্রকাশ করছে কমিশন। এর মধ্যে বিশেষ নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নিয়ে। নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কেন্দ্র ভবানীপুরেই এখনও পর্যন্ত ৪৭০৯৪টি নাম বাদ পড়েছে বলে সূত্রের খবর। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, চূড়ান্ত এসআইআর তালিকায় মোট ৭ কোটি ৮ লক্ষের নাম প্রকাশ হয়েছে।

বিশেষ নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নিয়ে। ভবানীপুর এবং নন্দীগ্রামে (Nandigram Assembly) কত ভোটারের নাম বাদ পড়ল, তা নিয়ে কৌতুহল ছিল সকলের। নির্বাচন কমিশন (Election Commission) সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কেন্দ্র ভবানীপুরেই (Bhowanipore Final Voter List) এখনও পর্যন্ত ৪৭০৯৪টি নাম বাদ পড়েছে বলে সূত্রের খবর। নতুন করে বাদ গিয়েছে ২,৩২৪ জনের নাম। সবমিলিয়ে, চূড়ান্ত তালিকায় মোট ৪৭ হাজার ১১১ জন ভোটারের নামের পাশে লেখা – ডিলিটেড অর্থাৎ নাম বাদ পড়ল। বিচারাধীন বা অ্যাজুডিকেশনের আওতায় ১৪ হাজার ১৫৪ ভোটারের নাম। তথ্যে অসংগতিতে তাঁদের নাম কমিশনের বিচারের আওতায়। যথাযথ প্রমাণ মিললে তাঁদের নাম অতিরিক্ত তালিকায় যুক্ত হওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন: মমতার ভবানীপুরে কত নাম বাদ?

আর নন্দীগ্রামে কাটা গিয়েছে ১০,৯৯৪ জনের নাম। আর চূড়ান্ত ভোটার তালিকায় আরও ৩৯৫ জনের নাম বাতিল হয়েছে। সবমিলিয়ে ১০,৯৯৪ জন ভোটার বাদ পড়েছেন নন্দীগ্রাম কেন্দ্র থেকে। নন্দীগ্রাম ১ ব্লকে অ্যাজুডিকেশন বা বিচারাধীন ৮৮১৯ জন। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা ২ লক্ষ ২৫ হাজার ৯৩৬। খসড়া তালিকায় ১ লক্ষ ৪১ হাজার ৯৩৬ জনের নাম বাদ ছিল। চূড়ান্ত তালিকায় তা অনেকটাই বাড়ল।

গত বছর ডিসেম্বরে প্রকাশিত খসড়া তালিকায় ভবানীপুর থেকে প্রায় ৪৪ হাজার ভোটারের নাম বাদ গিয়েছিল। খসড়া তালিকা প্রকাশের সময়ে নন্দীগ্রাম থেকেও বাদ গিয়েছিল প্রায় সাড়ে ১০ হাজার ভোটারের নাম। এ বার দুই কেন্দ্রেই আরও কিছু ভোটার বাদ গেল। সঙ্গে জুড়ল কিছু নতুন ভোটারও, যাঁদের নাম খসড়া তালিকায় ছিল না।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot