Thursday, August 13, 2026
HomeBig newsমমতার ভবানীপুরে কত নাম বাদ?
Bhowanipore Final Voter List

মমতার ভবানীপুরে কত নাম বাদ?

উত্তর-দক্ষিণ কলকাতায় কত নাম বাদ গেল?

কলকাতা: রাজ্যের বিভিন্ন জেলায় প্রকাশিত হচ্ছে SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা(Bengal SIR Final Voter List)। কমিশন সূত্রে খবর, খসড়া তালিকার পর ফাইনাল ভোটার লিস্টে আরও প্রায় ৭ লাখ নাম বাদ পড়েছে। ৫৮ লাখ নাম আগেই বাদ গিয়েছিল খসড়া ভোটার তালিকায়। এখন কলকাতা উত্তর ও দক্ষিণ, ফাইনাল ভোটার লিস্টে, দু’ জায়গা থেকেই বাদ পড়েছে নাম।এরমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরেই এখনও পর্যন্ত ৪৭০৯৪টি নাম বাদ পড়েছে বলে সূত্রের খবর। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, চূড়ান্ত এসআইআর তালিকায় মোট ৭ কোটি ৮ লক্ষের নাম প্রকাশ হয়েছে।

নির্বাচন কমিশন (Election Commission) সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কেন্দ্র ভবানীপুরেই (Bhowanipore Final Voter List) এখনও পর্যন্ত ৪৭০৯৪টি নাম বাদ পড়েছে বলে সূত্রের খবর। খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছিল ৪৪ হাজারের কিছু বেশি। চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়ল প্রায় আরও ২৩২৪ জন ভোটার। ফলে সবমিলিয়ে মোট ৪৭০৯৪টি নাম বাদ বলে জানা যাচ্ছে। যাচাইয়ের জন্য বাকি রয়েছেন ভবানীপুরের ১৪,১৫৪ জন ভোটার। এসআইআর-এর আগে ভবানীপুরের মোট ভোটার ছিলেন প্রায় ২ লাখ ৫ হাজার। এখন ভোটার দাঁড়াল প্রায় ১ বাখ ৫৮ হাজার।

আরও পড়ুন: উত্তর কলকাতায় ৪ লক্ষ ৭ হাজার, বাঁকুড়ায় ১ লক্ষ ১৮ হাজার নাম বাদ

উত্তর কলকাতায় (North Kolkata Final Voter List) ৪ লক্ষ ৭ হাজারের নাম বাদ গিয়েছে। খসড়ায় বাদ গিয়েছে ৩ লক্ষ ৯০ হাজারের নাম। বাকি এসআইআরের চূড়ান্ত তালিকায় ১৭ হাজারের নাম বাদ গিয়েছে। দক্ষিণ কলকাতায় (South Kolkata Final Voter List) খসড়া তালিকা থেকে মোট ২ লক্ষ ১৯ হাজার ২০৭ জন ভোটারের নাম বাদ গিয়েছে। ৩২০৭ জন ভোটারের নাম মুছে দেওয়া হয় পরে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor