Saturday, July 18, 2026
HomeScrollপ্রয়াত খামেনি? যুদ্ধ পরিস্থিতির মাঝে ‘সুপ্রিম’ নেতাকে নিয়ে কী জানাল ইরান?
Ali Khamenei

প্রয়াত খামেনি? যুদ্ধ পরিস্থিতির মাঝে ‘সুপ্রিম’ নেতাকে নিয়ে কী জানাল ইরান?

আয়াতোল্লা আলি খামেনিকে নিয়ে বড় দাবি করলেন ইরানের বিদেশমন্ত্রী

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে (Middle East War) ফের বেজে উঠেছে যুদ্ধের দামামা। ইরানের উপর ফের গোলাবর্ষণ শুরু করেছে ইজরায়েল (Israel), যাতে প্রকাশ্যে হাত মিলিয়েছে আমেরিকাও (USA)। পাল্টা জবাব দেওয়া হয়েছে ইরানের (Iran) তরফেও। তবে ইজরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনি (Ayatollah Ali Khamenei) প্রয়াত হয়েছেন বলে দাবি করা হয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। সত্যিই কি তাই? খামেনি কি আর ইহ-জগতে নেই? এ প্রসঙ্গে কী বলছে ইরান? চলুন দেখে নেওয়া যাক।

শনিবার বিকেলের দিকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি (Abbas Aragchi) যদিও এই দাবিকে নস্যাৎ করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, খামেনি জীবিত আছেন। এদিন এক মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। তিনি এও জানান যে, খামেনির জীবিত থাকার বিষয়ে তিনি এটাই জানেন।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডঙ্কা! দুবাইয়ের ব্যস্ততম বিমানবন্দরে কী অবস্থা? দেখুন বড় খবর

শনিবার ভোরে ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলার পর থেকেই খামেনির মৃত্যু নিয়ে শুরু হয়েছে জল্পনা। ইজরায়েলের একটি নামই টেলিভিশন চ্যানেল নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে দাবি করে, এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনি নিহত হয়ে থাকতে পারেন। পরে ইজরায়েলের আরও কয়েকটি সংবাদমাধ্যম একই খবর প্রকাশ করলেও তারা বিষয়টি নিশ্চিত করেনি।

ইজরায়েলি সংবাদমাধ্যমগুলির দাবি, শনিবার প্রথম দফার হামলাতেই তেহরানে খামেনির দফতর সংলগ্ন এলাকায় আঘাত হানা হয়। যদিও হামলার আগেই তাঁকে একটি সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানা যায়।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot