HomeBig newsমতুয়াভূমে বাদ ৫৭ হাজার নাম! বি/স্ফো/র/ক মমতাবালা ঠাকুর, কী বললেন শুনে নিন
Matua Vote

মতুয়াভূমে বাদ ৫৭ হাজার নাম! বি/স্ফো/র/ক মমতাবালা ঠাকুর, কী বললেন শুনে নিন

মতুয়াদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন শান্তনু ঠাকুর, হুঙ্কার মমতাবালার

ওয়েবডেস্ক-  এসআইআর (SIR)  এ মতুয়া (Matua)  অধ্যুষিত এলাকায় ৯০ শতাংশ মতুয়াদের নাম বাদ গিয়েছে,  রাস্তায় নেমে প্রতিবাদ হবে মতুয়া মহা সংঘের (Matua Maha Sangha) পক্ষ থেকে জানালেন মমতাবালা ঠাকুর (Mamta Bala Thakur) । এসআইআর এর যে তালিকা (Final Voter List)  প্রকাশিত হয়েছে তাতে মতুয়া অধ্যুষিত এলাকায় ৯০% মতুয়াদের ভোট বাদ গিয়েছে বলে দাবি করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর।

তিনি বলেন,  এতদিন বিজেপি বলে এসেছে মতুয়াদের কোন সমস্যা হবে না আর এখন বিভিন্ন প্রান্ত থেকে মতুয়াদের ভোট কেটে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে মতুয়াদের ফোন আসছে। এখন শান্তনু ঠাকুর বলছেন নির্বাচন কমিশন বলতে পারবে আগে বলেছিলেন মতুয়াদের পাশে তিনি থাকবেন। এখন তিনি উল্টো কথা বলছেন। কখন কি বলেন ঠিক থাকে না। মেন্টাল ডাক্তার দেখানো দরকার। মতুয়াদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন। আমরা আগেও বলেছিলাম অনেকাংশের মতুয়াদের ভোট কাটা যাবে ঠিক তাই হয়েছে। বাগদাতে ৬০- ৬৬ শতাংশ মতুয়াদের ভোট, সেখানে ১৪ হাজার ভোট বাদ গিয়েছে এখানেও বেশিরভাগ মতুয়াদের ভোট বাদ গিয়েছে। আমরা মতুয়াদের পাশে আছি পথে নেমে প্রতিবাদ হবে।

আরও পড়ুন- খসড়া তালিকা থেকে বাদ ৫৮ লক্ষ, চূড়ান্তে আরও ৫.৪৬ লক্ষ ‘ডিলিটেড’!

অন্যদিকে বাগদার বিধায়ক তথা মতুয়া বাড়ির সদস্যা মধুপর্না ঠাকুর জানিয়েছেন, বাগদাতে ১৪ হাজারেরও বেশি ভোট কাটা গিয়েছে এবং ১৩ হাজারের বেশি ভোট বিচার্য রাখা হয়েছে । এই এলাকার বেশিরভাগই মতুয়া সমাজের বাস তাদের ভোট যদি অবৈধ হয় তাহলে প্রধানমন্ত্রীও অবৈধ । আমরা মতুয়াদের পাশে আছি।

অন্যদিকে এসআইআর নিয়ে শান্তনু ঠাকুরের বক্তব্য প্রসঙ্গে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন, আগামীতে শান্তনু ঠাকুর বেরোতে পারবেন না । সাধারণ মানুষ এর বিচার করবে ।

[youtube-feed feed=1]
Read More

Latest News